৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার সরদারের ইন্তেকাল

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছাত্তার সরদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভারপ্রাপ্ত অধ্যক্ষের মৃত্যুতে প্রতিষ্ঠানসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার দিবাগত রাত ১ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শনিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মরহুম অধ্যক্ষ আব্দুস ছাত্তার সরদারের বাড়ি উপজেলার গনিপুর ইউনিয়নের আক্কেলপুর গ্রামে।

আরও পড়ুনঃ   লঙ্কানদের ৯-১ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

মৃত্যুকালে স্ত্রী- সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। চলতি বছরের অক্টোবর মাসে চাকরি থেকে অবসরে যেতেন তিনি। সদা হাস্যজ্জ্বল মানুষ ছিলেন আব্দুস সাত্তার সরদার।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ পরিবার।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন,ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার সরদার ছিলেন সদা সর্বদা বিনয়ী হাস্যজ্জ্বল ও শিক্ষার্থী বান্ধব ন্যায় নিষ্ঠাবান একজন ব্যক্তি। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।

আরও পড়ুনঃ   স্থগিত এইচএসসি পরীক্ষা সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী অনুষ্ঠিত হবে

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম আব্দুস সাত্তার সরদারের জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডি, এম জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক মন্ডলী, পরিবারের লোকজন, নিকট আত্মীয় সহ বিভিন্ন এলাকার সুধিমন্ডলী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১০

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১১

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১২

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৩

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৪

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৫

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৬

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৭

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৮

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

২০

Design & Developed by: BD IT HOST