১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে পুলিশ দেখে ভয়ে রাসিকের সাবেক ওয়ার্ড কাউন্সিলরের মৃত্যু

স্টাফ রিপোর্টার : পুলিশ দেখে পালানোর সময় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন (৫৫) মারা গেছেন। বুধবার দিবাগত রাতে নগরীর দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

কামাল হোসেন দাসপুকুর এলাকারই বাসিন্দা ছিলেন। একসময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। ২০১৮ সালে কাউন্সিলর হওয়ার পর তিনি আওয়ামী লীগে যোগ দেন। এর পর থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে দলে তার কোনো পদ-পদবী ছিল না। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তার নামে চারটি মামলা হয়। কামাল হোসেন রাসিকের তিনবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন।

আরও পড়ুনঃ   এমপি আজিম হত্যা পরিকল্পিত, দেশে ৩ জনকে আটক : স্বরাষ্ট্রমন্ত্রী

কামাল হোসেন এলাকায় থাকলেও গা-ঢাকা দিয়েই থাকতেন। পুলিশ ও পরিবারের ধারণা, মামলা থাকার কারণে পুলিশ দেখে ভয় পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

কামাল হোসেনের ছেলে শিমুল বলেন, “রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা তবজুল হক নামের এক প্রতিবেশীর বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।”

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আশরাফুল আলম বলেন, “সাবেক কাউন্সিলর কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন।”

আরও পড়ুনঃ   মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর

ওসি আরো বলেন, “রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামাল হোসেনকে ধরতে যায়নি। পুলিশ গিয়েছিল অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে পালাচ্ছিলেন কামাল হোসেন। তখন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছেই আছে। তারা দাফনের ব্যবস্থা করছেন।”

আজ আসরের নামাজের পর নগরীর ভাটাপাড়া ঈদ্গাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং মহিষ বাথান গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১০

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১১

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১২

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৩

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৪

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৫

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৬

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

১৭

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১৯

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

২০

Design & Developed by: BD IT HOST