৩০ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

অক্টোবরে বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না জানালেন ফারুক

অনলাইন ডেস্ক : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হিসেবে বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বিসিবির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে সভাপতি হয়েছিলেন।

এর আগে প্রধান নির্বাচকের দায়িত্বভারও সামলানোর অভিজ্ঞতা আছে ফারুকের। যদিও বোর্ড সভাপতি হিসেবে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। নানা ইস্যুতে বিতর্কের মুখে পড়েছেন।

এদিকে, চলতি বছরের অক্টোবরে বিসিবির নির্বাচন হওয়ার কথা রয়েছে। গুঞ্জন আছে, আসন্ন নির্বাচনে আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে উঠেপড়ে লেগেছেন ফারুক। এবার তিনি নিজেই জানালেন, নির্বাচনে অংশগ্রহণ করার কথা। সম্প্রতি সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের শো ‘ঠিকানায়’ এসেছিলেন বিসিবি সভাপতি। পরে সেই অনুষ্ঠানে তিনি আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান।

আরও পড়ুনঃ   বাগমারায় বিল নার্সারিতে উৎপাদিত পোনা মাছ অবমুক্ত

ফারুক আহমেদ বলেন, ‘আমি মনে করি, বোর্ডের একটি চক্র যারা অতীতে দুর্নীতিতে যুক্ত ছিল, তারা এখনও সক্রিয় এবং আমাকে হেয় করার চেষ্টা করছে। তারা ভাবে, যদি চারটা মিথ্যা লেখা প্রকাশ পায়, আমি পদত্যাগ করে ফেলব। এটা পরিকল্পিত খেলা। এখন আমি মনে করি, এই লড়াইটা আমাকে করতেই হবে। আমি যদি সরে যাই, সমস্যার সমাধান হবে না।’

আরও পড়ুনঃ   আগামী বছর এইচএসসি পরীক্ষা হতে পারে এপ্রিলে

ফারুক আরও বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত তার এই দুর্নীতিবিরোধী অবস্থানেরই অংশ। তবে নির্বাচনী কৌশল বা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।’

নতুন সরকার ক্ষমতায় এলে তার বর্তমান পদ ধরে রাখা সম্ভব হবে কি না, এমন প্রশ্নে কৌশলী জবাব দিয়েছেন ফারুক। তিনি বলেন, ‘এই বিষয়টা ভবিষ্যতের জন্য রেখে দিই। নির্বাচন যে কতটা জটিল, সেটা বোঝার জন্য সময় লাগবে। তবে এটুকু বলতে পারি—আমি যতদিন থাকি, ততদিন চেষ্টা করব ক্রিকেট থেকে দুর্নীতি মুছে ফেলার।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST