২৬ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে ৪৪ চালকলের নিবন্ধন বাতিল: সরকারি গুদামে চাল না দেওয়ায়

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ না করায় ৪৪টি চালকলের লাইসেন্স বাতিল করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহিনুর আলম।

তিনি বলেন, যারা চাল সরবরাহে ব্যর্থ হয়েছে, তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। সরকারি যেকোনো কাজে চুক্তিবদ্ধ হলে তা বাস্তবায়ন না করতে পারলে অপরাধ বলে গণ্য হবে।

খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র থেকে জানা গেছে, ঈশ্বরদীতে মোট ১৪৩টি চালকলের মধ্যে চুক্তির আওতায় আনা সম্ভব হয়েছিল ৯৯টি। এর মধ্যে ৮৩টি চালকল চুক্তির পুরো চাল সরবরাহ করেছে, ১৬টি আংশিক চাল দিয়েছে এবং ৪৪টি চালকল কোনো চাল সরবরাহ করেনি। ফলে এ মৌসুমে ঈশ্বরদীতে মোট সংগ্রহ হয়েছে ৪ হাজার ৬৪৩ মেট্রিক টন চাল, যা চুক্তির মাত্র ৬৩ দশমিক ৯৫ শতাংশ। চুক্তির আংশিক চাল সরবরাহ করা চালকলগুলোর জামানতও অনুপাতে বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ   বগুড়ায় মুদি দোকানিকে গলা কেটে হত্যা

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় চলতি আমন মৌসুমে ঈশ্বরদী সরকারি গুদামে চাল সরবরাহের জন্য ৯৯টি চালকল চুক্তিবদ্ধ হয়েছিল। এসব চালকলের মাধ্যমে সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ হাজার ২৫৮ মেট্রিক টন। প্রতি কেজি সেদ্ধ চাল ৪৭ টাকা এবং আতপ চাল ৪৬ টাকা দরে কেনা হয়।

চাল সরবরাহে ব্যর্থ নাম প্রকাশে অনিচ্ছুক একজন চালকল মালিক বলেন, এক কেজি চাল উৎপাদন করতে খরচ ৫২ থেকে ৫৪ টাকা খরচ হয়। সরকারি গুদামে সে চাল ৪৫ টাকা কেজি দরে সরবরাহ করতে হয়। সব চালকল মালিকের পক্ষে চাল সরবরাহ করা সম্ভব নয়। সেজন্য অনেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও সরকারি গুদামে চাল সরবরাহ করতে পারেননি। ৫৪ টাকার বেশি হলে সবাই যার যার দায়িত্ব পালন করবে এটাই স্বাভাবিক। কিন্তু লোকশান দিয়ে ব্যবসা করবে না কেউ।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আরেকজন চালকল মালিক বলেন, সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহে লোকসান হয়। আমরা কয়েকবার দর পুনরায় নির্ধারণের আবেদন করেছিলাম। সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো আলোচনার সুযোগ হয়নি। তাই চাল সরবরাহ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি।

ঈশ্বরদী উপজেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মাহাবুবুল হক দুলাল মণ্ডল বলেন, সরকার নির্ধারিত দামে চাল সরবরাহ করে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার প্রায় ১২ টন চাল সরবরাহে ৩৪ হাজার টাকা লোকসান হয়েছে। লোকসান দিয়ে অনেকের পক্ষে চাল সরবরাহ সম্ভব না। সরকারি যদি সঠিক রেট দেয় তাহলে সব ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে চাল সরবরাহ করবে।

পাবনা জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক হাসান আল নাঈম বলেন, যে সব চালকল আমাদের সঙ্গে চুক্তি করেনি তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১০

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১১

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১২

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৩

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৪

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৫

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৬

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৭

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৯

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

২০

Design & Developed by: BD IT HOST