২৫ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

যে ৩ বিষয়ে বিসিবিকে দ্রুত সিদ্ধান্ত নিতে বললেন তামিম

অনলাইন ডেস্ক : আজ (শুক্রবার) জুমার নামাজের আগে মিরপুরে আগত ক্রিকেটারদের নিয়ে আলোচনায় বসেছিলেন তামিম ইকবাল। এরপর নামাজ শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ আরও দুই পরিচালকের সঙ্গে বসেন ক্রিকেটাররা। উভয়পক্ষের মাঝে টানা তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। পরবর্তীতে বৈঠক শেষে মিরপুরেই গণমাধ্যমের মুখোমুখি হন ক্রিকেটররা। তাদের প্রতিনিধি হয়ে তিনটি বিষয়ে কথা বলেন তামিম।

শুরুতে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানান, ‘নিষেধাজ্ঞা দুই ম্যাচ থেকে এক ম্যাচ করা হলো, তখনও আমরা কোনো কথা বলিনি। নিষেধাজ্ঞা শেষে সে ২টি ম্যাচ খেলল। মানে ওর শাস্তি ততক্ষণে পেয়ে গেছে। ২ ম্যাচ খেলার পর কাল শুনলাম তাকে আবারও নিষিদ্ধ করেছে। এটা কোন নিয়মে, কীভাবে করেছে আমার জানা নেই। এটা নিয়ে আমরা হতাশ ছিলাম। এটা কোনোভাবেই সাসপেন্ড হতে পারে না। নিষেধাজ্ঞার পর বিসিবি তাকে ২ ম্যাচ খেলতে দিয়েছে, আবার ওকে কীভাবে নিষিদ্ধ করতে পারেন?’

নিষেধাজ্ঞা দেওয়ার পর তা তুলে নিয়ে কেন আবারও একই শাস্তি দেওয়া হলো সেই প্রশ্ন তামিমের, ‘আমাদের কাছে কোনো সেন্সই মেইক করে না। প্রথমেই ২ ম্যাচ নিষেধাজ্ঞা হলে সমস্যা ছিল না। এক ম্যাচ নিষেধাজ্ঞার পর দুই ম্যাচ খেলে আবার নিষিদ্ধ করা, এটা আসলে হাস্যকর ব্যাপার হয়ে গেছে।’

আরও পড়ুনঃ   হাসিনা-রেহানা-জয়-পুতুলসহ ২১ জনকে আসামি করে আরেকটি হত্যা মামলা

এদিকে, কিছুদিন আগে ডিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। সেখানে অভিযুক্ত দুই ক্রিকেটারদের দিয়ে সেই ঘটনা আবার প্রকাশ্য অভিনয় করে দেখানো হয়েছিল বিসিবির দুর্নীতি দমন ইউনিটের অধীনে। যা ভালোভাবে নেননি ক্রিকেটাররা। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘কিছুদিন আগে গুলশান ও শাইনপুকুরের ম্যাচে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। আমরা স্পষ্টভাবে বোর্ডকে বলেছি, ওখানে যদি কোনো ধরনের দুর্নীতি হয়ে থাকে বা কোনো খেলোয়াড় দোষী হয়, সবাই চাই এর শাস্তি হোক। যা নিয়ে সবাই শতভাগ একমত।’

‘তার মানে এই অধিকার নেই যে, দুটো ছেলেকে নিয়ে মিডিয়ার সামনে অভিনয় করাবেন। বিশ্বের কোনো অ্যান্টি করাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নেই। সেইম জিনিস অভিনয় করিয়ে ওই দুই ছেলেকে মিডিয়ার সামনে বেইজ্জত করবেন। ক্রিকেটারদের প্রতি এটা অপমান। এটা নিয়ে আমরা এক ফোটাও খুশি ছিলাম না’, আরও যোগ করেন দেশসেরা এই ওপেনার।

আরও পড়ুনঃ   রামেক হাসপাতালে হামের উপসর্গে তিন জনের মৃত্যু

বিপিএলে ফিক্সিং করেছেন এমন অভিযোগ ওঠা ক্রিকেটারদের নাম প্রকাশ করার কারণ নিয়েও সবাই ক্ষুব্ধ বলে জানান তামিম, ‘বিপিএলেও একটা ঘটনা ঘটেছে। বিসিবির ভেতর থেকে ১০ জনের নাম ফাঁস হয়েছে। ১০ জনের ছবি দিয়েছে বিভিন্ন মিডিয়াতে। ওখান থেকে কেউ যদি দোষী হয় আমরা সব ক্রিকেটাররা চাই ওর শাস্তি হোক। কিন্তু এখান থেকে যদি ২ জন বা ৮ জন নির্দোষ হয়? এভাবে নাম প্রকাশ করা ক্রিকেটারদের প্রতি অসম্মান। এই বিষয়গুলো নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম।’

বিসিবিকে দ্রুত সমাধান ও সিদ্ধান্ত জানানোর তাগিদ জানিয়ে তামিম বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় স্টেকহোল্ডার হলো ক্রিকেটাররা। ক্রিকেটারদের সঙ্গে এভাবে (আচরণ) করলে হয় না। বোর্ড প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলাম আসার জন্য, উনি এসেছেন। সঙ্গে আরও দু’জন বোর্ড পরিচালক ছিলেন। লম্বা আলোচনা হয়েছে। বলেছি দ্রুত সিদ্ধান্ত নিন, আমাদের জানান। যেহেতু কাল খেলা। আমার মনে হয় খুব দ্রুতই সিদ্ধান্ত দিয়ে দেবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

১০

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

১১

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

১২

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

১৩

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

১৪

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

১৫

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

১৬

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

১৭

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

১৮

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

১৯

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST