২৪ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

নির্বাচন হলে বিএনপি ২৫০টিরও বেশি আসন পাবে : দুলু

নাটোর প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমানে দেশে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র নির্বাচন না হওয়ার ষড়যন্ত্র, নির্বাচনকে পেছনে ফেলার ষড়যন্ত্র। কারণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, ২৫০টির বেশি সিট (আসন) পাবে। আমরা চাই অতিসত্ত্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশের মানুষকে নির্বাচনমুখী করুণ। কেন না, দেশে যে অস্থিরতা বিরাজ করছে তার থেকে বাঁচার উপায় হচ্ছে নির্বাচন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে নাটোরের দরাপপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বিএনপির একার দফা না। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, সেগুলো ৩১ দফায় বিস্তারিত বলা আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না। বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কার করে নির্বাচনের কথা বলছেন তা বিএনপির ৩১ দফার মধ্যে অনেক কিছুরই মিল আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের যে চিন্তা ধারা, সেটি এক সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের মানুষের সামনে দিয়েছিলেন।

আরও পড়ুনঃ   সরকার দেশ শাসনের জন্য আসেনি, নির্বাচনের পরিবেশ তৈরি করতে এসেছে: জামায়াত আমির

তিনি আরও বলেন, আমরা যখন আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম প্রকৃতপক্ষে তখন ৩১ দফার কাজ শুরু করলেও জনগণের দোরগোড়ায় আমরা তা নিয়ে যেতে পারিনি। তাই আজ সময় ও সুযোগ এসেছে জনগণের কাছে বাস্তবভিত্তিক এই ৩১ দফা সকলের সামনে তুলে ধরতে হবে।

আরও পড়ুনঃ   দলের নেতা-কর্মীদের সতর্ক করলেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু

বিএনপির নির্বাহী কমিটির এই সদস্য বলেন, একটা চক্র দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে। দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে অস্থির করে স্বৈরাচারদের আবার সুযোগ করে দেওয়ার অপচেষ্টা চলছে। এসব মোকাবিলার জন্য বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণকে সতর্ক থাকতে হবে ।

জেলা যুবদলের সহ-সভাপতি কবির হোসেন কাঙ্গালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST