২১ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

৬ দফা দাবিতে রাজশাহী পলিটেকনিকের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

স্টাফ রিপোর্টার : ছয় দফা দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের গেটে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির বাইরে, রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা পৃথকভাবে এই কর্মসূচির আয়োজন করেন।

সোমবার (সকাল ১১টার দিকে) শুরু হওয়া এ কর্মসূচির আওতায় ভবনের গেটে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে প্রতীকি ক্লাস-পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থী সালমান আহম্মেদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ভবনের সামনে জড়ো হন এবং ভেতরে থাকা কর্মকর্তাদের ১০ মিনিট সময় দেন বেরিয়ে আসার জন্য। পরে তাঁদের বের হওয়ার পর গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। রাজশাহী বিভাগের অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটেও একই কর্মসূচি চলছে।

এর আগে, রোববার বিকেলে ইনস্টিটিউট মাঠে এক সমাবেশে এই তালা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার ও বুধবার শিক্ষার্থীরা রাজশাহীর রেলগেট ও ভদ্রা মোড়ে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন। প্রথম দিন সাড়ে তিন ঘণ্টা এবং দ্বিতীয় দিন আড়াই ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST