১৪ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুই চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী এবং তানোর উপজেলা পরিষদের দুই সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম এবং তানোর উপজেলার সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা লুৎফর হায়দার রশিদ ময়নার বিরুদ্ধে এই মামলা দুটি দায়ের করা হয়।

বুধবার দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে রাজশাহী জেলা দুদক কার্যালয়ে দুটি মামলা দায়ের করেন, যা নিশ্চিত করেছেন রাজশাহীর উপ-পরিচালক ফজলুল বারী।

আরও পড়ুনঃ   মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

তদন্তের প্রক্রিয়ায় জানা গেছে, এই দুই ব্যক্তি রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর সাথে যুক্ত হয়ে দুর্নীতি কার্যক্রমে জড়িত ছিলেন। গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম অবৈধভাবে ১ কোটি ১১ লাখ ৬৫ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন বলে দুদক তদন্তে তথ্য পেয়েছে। এছাড়া, তাঁর মোট ৭ কোটি ৭১ লাখ ১১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে।

অন্যদিকে, তানোর উপজেলার সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাও অবৈধভাবে ৪৯ লাখ ৬৮ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। তার মোট সম্পদ ১ কোটি ১৪ লাখ ৪২ হাজার টাকার মধ্যে ৪২ লাখ ৩৬ হাজার টাকা স্থাবর এবং ৬৯ লাখ ৫ হাজার টাকা অস্থাবর সম্পদ রয়েছে।

আরও পড়ুনঃ   অধিকারের আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানের সাজার রায় বাতিল

দুদক আরও জানায়, এই দুই নেতার বিরুদ্ধে একাধিক নোটিশ জারি করা হলেও তাঁরা সম্পদের হিসাব দাখিল করেননি। এছাড়া, গত আগস্ট মাসে সরকার পরিবর্তনের পর থেকে তারা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে রয়েছে যুবলীগ নেতা হিসেবে একাধিক আন্দোলনে হামলার অভিযোগও।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST