১১ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে: দুর্গাপুরে লিটন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটন বলেছেন, জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। যার ফলে বিচারের দাবিতে কাউকে রাস্তায় নামতে হবে না। শিক্ষকদের যথাযথ মর্যাদা দেওয়া হবে, যাতে করে বেতন-ভাতার জন্য শিক্ষকদের ভূখা মিছিল করতে না হয়। সুষম বন্টনের ভিত্তিতে দেশের অর্থনীতি পরিচালিত হবে, ফলে দেশে কোনো ভিক্ষাবৃত্তি থাকবে না। পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে ইনশাআল্লাহ। সোমবার বিকেলে উপজেলার নওপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন। নুরুজ্জামান লিটন এ সময় আরও বলেন, মাহে রমজান সামাজিক ঐক্য ও নিরাপত্তা বিধান এবং সংঘাতমুক্ত আদর্শ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বিশেষ করে, সমাজে পারস্পরিক সমবেদনা, সহমর্মিতা, সহানুভূতি প্রদর্শন ও তাকওয়া অর্জনের ক্ষেত্রে রমজান মাসে রোজার ভূমিকা অপরিসীম। নওপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক রেজাউল করিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা আমীর মাস্টার সাইফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শামিম উদ্দিন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, দুর্গাপুর পৌরসভা আমীর নূর আলম ও জামায়াত নেতা ডঃ সেলিম রেজা খান প্রমূখ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST