৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টিসহ শান্তি দরকার ইউক্রেনের

অনলাইন ডেস্ক : ইউক্রেনের শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টিসহ শান্তি দরকার বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে, তার দেশের শান্তি দরকার তবে সেটি “দৃঢ় নিরাপত্তা গ্যারান্টি দ্বারা সমর্থিত” হতে হবে।

জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই একমাত্র ব্যক্তি যিনি এই যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী। রোববার (২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

আরও পড়ুনঃ   ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫১

লন্ডনে ইউক্রেনের বিষয়ে একটি শীর্ষ সম্মেলনের আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দ্বিপাক্ষিক আলোচনার পর প্রেসিডেন্ট জেলেনস্কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেন, দুই নেতা “ন্যায্য ও স্থায়ী শান্তির মাধ্যমে যুদ্ধের অবসানের জন্য একটি যৌথ কর্মপরিকল্পনা তৈরি করতে চান”।

তিনি বলেন, “(রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিন ছাড়া আর কেউ যুদ্ধ অব্যাহত রাখতে এবং সংঘাতের দ্রুত প্রত্যাবর্তনে আগ্রহী নয়। অতএব, ইউক্রেনের চারপাশে ঐক্য বজায় রাখা এবং আমাদের মিত্রদের — ইউরোপের দেশ এবং যুক্তরাষ্ট্রের — সাথে সহযোগিতার মাধ্যমে আমাদের দেশের অবস্থানকে শক্তিশালী করা গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুনঃ   শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

অনেক ইউরোপীয় নেতাদের অংশগ্রহণে রোববার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আয়োজিত ইউক্রেন বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন জেলেনস্কি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পক্ষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও এই সম্মেলনে যোগ দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST