২৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানের খেলায় ক্ষুব্ধ জেলবন্দী ইমরান রান

অনলাইন ডেস্ক : রাজনীতির খেলায় আটকে জেলে বন্দী জীবন পার করছেন, তাতে কী! মনে-প্রাণে ইমরান খান এখন পর্যন্ত তো সেই ক্রিকেটেরই মানুষ। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জেলে বসেও খোঁজ নিয়েছেন ক্রিকেটের। টিভিসেটের সামনে বসেই দেখেছেন ভারত-পাকিস্তানের ম্যাচ। যেখানে ভারতের কাছে রীতিমত বিধ্বস্ত হয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। আর সেটা দেখে ক্ষুব্ধ ইমরান খান।

জেল থেকেই বার্তা দিয়েছেন ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া অধিনায়ক। সেটা জেলগেটে এসে প্রকাশ করেছেন তার বোন আলিমা খান। ইমরান খানকে উদ্ধৃত করে আলিমা সাংবাদিকদের বলেন, ‘পছন্দসই ব্যক্তিদের যখন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেয়া হয়, তখন পাকিস্তানে ক্রিকেট ধ্বংস হবে।’

আরও পড়ুনঃ   জুলাই হত্যাকাণ্ডে জড়িত পলাতকদের ফিরিয়ে আনা হবে: অ্যাটর্নি জেনারেল

২৯ বছর পর পাকিস্তানে বসছে আইসিসির কোনো স্বীকৃত টুর্নামেন্ট। তবে সেখানে শেষ চারেও জায়গা করে নিতে পারেনি দলটি। করাচিতে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হারের পর দুবাইয়ে ভারতের কাছে হার ৬ উইকেটে। টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশের পরাজয় তাদের স্বপ্ন শেষ করে দিয়েছে।

পাকিস্তান ক্রিকেটের এমন পরিণতিতে বেশ হতাশ ইমরান খান। সাবেক এই প্রধানমন্ত্রী জেলে বসেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দেখেছেন উল্লেখ করে তার বোন বলেন, ‘ভারতের বিপক্ষে হারতে দেখে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা দুঃখ পেয়েছেন। তিনি আরও বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিকে জিজ্ঞেস করা উচিত যে ক্রিকেট সম্পর্কে তিনি কতটা অভিজ্ঞ।’

আরও পড়ুনঃ   বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে শেষ হলো বাঘা-চারঘাট উপজেলা নির্বাচন

উল্লেখ্য, পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। দুর্নীতির মামলায় সম্প্রতি ১৪ বছরের কারাদণ্ড হয়েছে তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST