২৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

৬০ বছরের রেকর্ডভাঙা শীতল দিন দেখল কুয়েত

অনলাইন ডেস্ক : সাইবেরিয়া থেকে আসা শৈত্যপ্রবাহে রীতিমতো জমে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মরু আবহাওয়ার দেশ কুয়েত। গতকাল মঙ্গলবার দেশটিতে যে তাপমাত্রা ছিল, তা গত ৬০ বছরের রেকর্ড ভেঙে ফেলেছে।

কুয়েতের আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ইসা রামাদান আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, মঙ্গলবার কুয়েতের মুত্রিবা এবং সালমির তাপমাত্রা ছিল মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস, তবে হিমশীতল বায়ুপ্রবাহের কারণে অনুভূত তাপমাত্রা ছিল মাইনাস ৮ থেকে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুনঃ   আরাফাতের পথে হজের কাফেলা

আর রাজধানী কুয়েত সিটিতে তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস, তবে অনুভূত তাপমাত্রা ছিল শূন্যের কাছাকাছি।

“আমাদের আবহাওয়া সংক্রান্ত আগেকার তথ্য ও রেকর্ডগুলো বলছে, গত ৬০ বছরের মধ্যে এত ঠাণ্ডা পড়েনি কুয়েতে,” গালফ নিজকে বলেন ইসা।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের মতো কুয়েতেও বছরের বেশিরভাগ সময়ই তপ্ত আবহাওয়া থাকে। গ্রীষ্মকালে দেশটির তাপমাত্রা ৪২ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, মাঝে মাঝে ছাড়িয়েও যায়। শীতকালেও দিনের তাপামাত্রা থাকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আরও পড়ুনঃ   ট্রাম্প ‘সুর নরম’ করলেও হামলা নিয়ে এখনো উদ্বিগ্ন ইরান

তবে সাইবেরিয়া থেকে আগত শৈত্যপ্রবাহের জেরে চলতি মৌসুমে রেকর্ড ভাঙা শীত পড়েছে কুয়েতে। একই কারণে ব্যাপক ঠান্ডা পড়েছে কুয়েতের দুই প্রতিবেশী দেশ সৌদি এবং ইরাকেও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST