১৯ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আজ (১৯ ফেব্রুয়ারি) বুধবার বিকালে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে তিন দিনব্যাপী বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা দপ্তর এ টুর্নামেন্ট আয়োজন করে। এ ফুটবল টুর্নামেন্টে বালক-বালিকা গ্রুপে রাজশাহী বিভাগের আট জেলার মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয় রাজশাহী শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার আপ হয় পাবনা কুলনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন হয় পাবনা জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার আপ হয় সিরাজগঞ্জ সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

সকল খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তৃতায় পারভেজ রায়হান বলেন, এবার অনূর্ধ্ব-১৭ ও কলেজ পর্যায়ের খেলা আমি দেখেছি, তাদের খেলার থেকে প্রাথমিক বিদ্যালয়ের ছোটদের খেলা আমার কাছে অনেক ভালো লেগেছে। খেলার মধ্যে তাদের ছন্দ ছিল অসাধারণ। এসময় সকলের প্রতি শুভকামনা জানিয়ে জয়ী হতে না পারা দলের খেলোয়াড়দের মন খারাপ না করতে উপদেশ দেন তিনি ।

আরও পড়ুনঃ   জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

রাজশাহী প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মো. সানাউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহ্জাহান এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার । অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিবাবক এবং দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বালক-বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, বিভাগীয় পর্যায়ে বালক-বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন দুটি দল জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST