১৯ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারি : শান্ত

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে শিরোপার স্বপ্নের কথা শুনিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। যদিও কাগজে কলমে সেটি করে দেখানো বা মাঠের খেলায় প্রমাণ করাটা কঠিনই। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি টিম টাইগার্স। আগামীকাল (বৃহস্পতিবার) ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন আজ (বুধবার) অবশ্য বেশ ইতিবাচকই দেখাল বাংলাদেশ অধিনায়ককে।

দুবাইয়ে কাল রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিপক্ষে নামবে টাইগাররা। নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর সক্ষমতা রয়েছে বলে মনে করেন অধিনায়ক শান্ত। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক জানিয়েছেন দলের ব্যালেন্সের কথা। যদিও শান্ত এটাও বলেছেন যে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি না ভাবার কথা।

শান্ত বলছিলেন, ‘এই সংস্করণে আমাদের দলটা ব্যালান্সড। আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে আমরা যে কোনো দলকে হারাতে পারি। সব দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। আর আমি এমন কেউ নই যে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবি। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা যে কোনো দিন যে কোনো দলকে হারাতে পারি।’

আরও পড়ুনঃ   পঞ্চগড়ে তাপমাত্রা কমেছে, বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

ভারতের বিপক্ষে খেলার আগে শান্ত অবশ্য ২০২২ সালের সিরিজ জয়ের কথা টেনেছেন। যদিও পরক্ষণে জানালেন সেটা অতীত। ভারতের বিপক্ষে ম্যাচে অবশ্য পরিকল্পনা বাস্তবায়ন করার কথাতেই জোর দিচ্ছেন টাইগার অধিনায়ক।

তিনি বলছিলেন, ‘আপনি যদি খেয়াল করেন তাহলে ৮টি দলই ভালো মানের। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের সঙ্গে ভালো স্মৃতি আছে, সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু ম্যাচও জিতেছি। গত বছর (আসলে ২০২২) ভারতের বিপক্ষে দেশের মাটিতে ভালো স্মৃতি আছে। কিন্তু সেটা এখন অতীত। আগামীকাল যদি ভালো খেলতে পারি আর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে ভালো একটা ম্যাচ হবে।’

আরও পড়ুনঃ   রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য কাঁচের মতো স্বচ্ছ ঘর করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

উইকেট ও কন্ডিশন নিয়ে শান্ত বলেন, ‘আমাদের (দুই ভেন্যুতেই) মানিয়ে নিতে হবে। এই উইকেট এত হাই স্কোরিং নয় পাকিস্তানের তুলনায়। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলেছি, অনুমান করতে পারি উইকেট কেমন হবে। যেখানেই খেলি উইকেট মানিয়ে নিয়ে খেলতে হবে। উইকেটকে কঠিন কিছু ভাবতে চাই না। ছেলেরা দুই ভেন্যুতেই ভালো করতে মরিয়া। যেখানেই খেলি অনেক সমর্থক আসেন। হারি বা জিতি। দর্শকরা খেলার অংশ। আশা করি কালও আসবেন, আমাদের সমর্থন করবেন।’

ভারতের জাসপ্রীত বুমরাহ না থাকা নিয়ে শান্ত বলেন, ‘নির্দিষ্ট কাউকে নিয়ে আমি ভাবছি না। তাদের অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৩

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৪

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৫

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৬

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৮

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

১৯

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

২০

Design & Developed by: BD IT HOST