১৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাভুমাদের সঙ্গে তর্কে জড়ানো নিয়ে যা বললেন আফ্রিদি

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে একের পর এক মেজাজ হারাতে দেখা গেছে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারকে। কেবল প্রতিপক্ষ খেলোয়াড়দের উত্তপ্ত (স্লেজিং) করেই ক্ষান্ত হননি, কেউ কেউ তাদের দিকে তেড়েও গিয়েছেন।

আইসিসি থেকে এসব ঘটনায় শাস্তিও পেয়েছেন ৩ পাকিস্তানি ক্রিকেটার। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ লঙ্ঘন করেছেন শাহিন আফ্রিদি, সৌদ শাকিল ও কামরান গুলাম।

করাচিতে গত বুধবার ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ২৮তম ওভারে সফরকারী ব্যাটার ম্যাথু ব্রিটজকের রান নেওয়ার পথে ইচ্ছাকৃতভাবে বাধা হয়ে দাঁড়ান শাহিন আফ্রিদি। এরপর দুজনের মুখোমুখি শারিরীক অবস্থান ও উত্তপ্ত বাক্য বিনিময়েরও সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিশ্ব পানি দিবস পালিত

শাহিন আফ্রিদির জরিমানা হয়েছে ম্যাচ ফি’র ২৫ শতাংশ। তিনি আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। যেখানে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়, সহযোগী কোনো ব্যক্তি, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা অন্য কারও (দর্শক) সঙ্গে অযাচিত শারিরীক অগ্রহণযোগ্য।’

এ অনাকাঙ্খিত ঘটনা প্রসঙ্গে আফ্রিদি বলেছেন, ‘প্রথমবার ম্যাথু কোনো কথা বলেনি। আমি উইকেট পেতে কিছুটা স্লেজিং করছিলাম। তবে মাঠে যা হয়েছে সেটা ওখানেই ফেলে এসেছি। পরে ম্যাথুর সঙ্গে দেখা হয়, হাত মেলাই। আমরা আবার বন্ধু হয়ে গেছি।’

আরও পড়ুনঃ   দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

আরেকটি ঘটনায় সৌদ শাকিল এবং বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামা কামরান ‍গুলামকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ২৯তম ওভারে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা রানআউট হওয়ার পর দুজনেই তার খুব কাছাকাছি গিয়ে আগ্রাসী উদযাপনে মাতেন।

ফলে শাকিল-কামরান উভয়ই আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন বলে উল্লেখ করেছে আইসিসি। যেখানে বলা হয়েছে– ‘আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে উদ্দেশ্য করে ভাষা-কোনো আচরণ কিংবা অঙ্গভঙ্গি করলে, যা ওই ব্যাটারকেও আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে উৎসাহিত করে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST