১৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীর বড়কুঠি পদ্মা গার্ডেনে সাঁকো বানিয়ে চাঁদাবাজি, প্রতিবাদ করায় শিক্ষার্থীদের মারধর

স্টাফ রিপোর্টার : রাজশাহী শহরের বড়কুঠি পদ্মা গার্ডেন নদীর পাড়ে খাল খনন করে তার ওপর বাঁশের সাঁকো তৈরি করে সেখানে পারাপারে নেওয়া হয় চাঁদা। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর থেকে বাঁশের সাঁকো পার হতে ১০ টাকা করে চাঁদা নেয় স্থানীয় প্রভাবশালী মহল। ৫ আগস্টে দেশের পটপরিবর্তন হওয়ার পর কিছুদিন বন্ধ ছিল চাঁদা আদায়। কিন্তু সম্প্রতি আবারও শুরু হয়েছে। এর আগেও এ চাঁদাবাজি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশকরা হয় তবুও তাদের চাঁদাবাজির বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) চাঁদা না দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন স্থানীয় কয়েকজন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন- হাসিম রানা ও মেহেদী হাসান। মেহেদী প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছাড়লেও, শরীরে আঘাত নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন হাসিম রানা। এ ঘটনায় রাতে পাঁচজনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন আহত এক শিক্ষার্থী।

আরও পড়ুনঃ   প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীর মুখ ঝলসে দেওয়ার হুমকি

শিক্ষার্থী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা পদ্মা নদীর চরে বেড়াতে যান। তারা নগরীর পাঠানপাড়া পদ্মার পাড় লালন শাহ্ মুক্তমঞ্চ হয়ে চরে বেড়াতে যান। ফেরার সময় পদ্মা গার্ডেনসংলগ্ন বড়কুঠি এলাকা হয়ে ফিরছিলেন। সেখানে বাঁশের সাঁকো তৈরি করে দর্শনার্থীদের যাতায়াতে জনপ্রতি ১০ টাকা নেন একটি মহল। রাবির ওই শিক্ষার্থীদের কাছেও তারা ১০ টাকা করে চান। তবে শিক্ষার্থীরা এদিক দিয়ে পদ্মার চরে যাননি। তাই পাঁচ টাকা করে দিতে চান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় তরুণেরা লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে দুজনকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ   বাঘায় ককটেল বিস্ফোরক মামলার আসামি যুবলীগ কর্মী গ্রেপ্তার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, সন্ধ্যার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হাসিম নামের একজনকে ৩১নং ওয়ার্ডের অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করা হয়েছে। তার শরীরজুড়ে আঘাতের চিহ্ন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, আহত ছাত্রদের একজন এখনো হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শিক্ষার্থীদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে। তারা সেটা পুলিশকে জানিয়েছে।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, গতকাল রাতে থানায় মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

১০

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১১

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

১২

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

১৩

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

১৫

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

১৬

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

১৭

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১৮

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৯

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST