৮ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ঋষভ মাঠে ফেরায় ৪৬ কি.মি. খালি পায়ে হেঁটে পূজা দিতে গেলেন উর্বশী?

অনলাইন ডেস্ক : দুই বছর আগেই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত। এরপর প্রায় দেড় বছর ক্রিকেটের বাইরে থাকতে হয় তাকে। এসময় ঋষভকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন তার ভক্তরা। যাদের মধ্যে ছিলেন তার কথিত প্রেমিকা বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

সম্প্রতি সুস্থ হয়ে ক্রিকেট মাঠে ফিরেছেন ঋষভ। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্বের দায়িত্বও পালন করছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ঋষভের মাঠে ফেরায় উর্বশী যা করলেন, তা শুনে অনেকের চোখ কপালে উঠবে!

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুসারে, ঋষভের জন্য ব্রত করেছিলেন উর্বশী রাউতেলা। ঋষভ সুস্থ হয়ে মাঠে ফেরার পরই এই তীব্র গরমের মধ্যে খালি পায়ে ৪৬ কিলোমিটার পথ হেঁটে ‘তারা বাবা কুটিয়া’ দর্শনে গিয়েছিলেন উর্বশী। হরিয়ানার সিরসায় অবস্থিত ‘তারা বাবা কুটিয়া’ মন্দির। বহু তীর্থযাত্রী ‘তারা বাবা কুটিয়া’ দর্শনে যান। এই তীর্থস্থানের মূল আকর্ষণ বিশাল শিবমূর্তি। সেই মূর্তিই ‘তারা বাবা’ নামে পরিচিত।

আরও পড়ুনঃ   থাইল্যান্ডে সাফার গ্ল্যামারে মুগ্ধ ভক্তরা

শিব মন্দির দর্শন উর্বশী ঋষভের জন্যই করেছেন নাকি অন্য কারণ রয়েছে, তা স্পষ্ট নয়। এ বিষয়ে উর্বশীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভারতের একাধিক সংবাদমাধ্যমের দাবি, ঋষভের জন্য প্রার্থনা করতে ‘তারা বাবা কুটিয়া’-তে পূজা দিতে গিয়েছিলেন উর্বশী!

অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছে, ঋষভের সঙ্গে প্রেম করছেন উর্বশী। যদিও বিষয়টি স্বীকার করেননি তারা। তবে কিছুদিন আগে ঠান্ডা লড়াই হয়েছে উর্বশী-ঋষভের। কেউ কারো নাম না নিয়ে পরস্পরকে কটাক্ষ করতেও ছাড়েননি। উর্বশীকে মিথ্যাবাদী বলেও মন্তব্য করেন ঋষভ। এর পাল্টা জবাবও দেন উর্বশী। ছোট ভাইয়া বলেও ভারতের এই উইকেট কিপারকে কটাক্ষ করেন উর্বশী। যদিও পরবর্তীতে পুরো বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চান বলিউডের এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ   বান্ধবী অঞ্জনার মৃত্যুতে শোকাহত সাবিনা ইয়াসমিন

২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST