১২ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে তেলের বরাদ্দ না থাকায় হাসপাতালের এম্বুলেন্স সার্ভিস বন্ধ ঘোষণা করে নোটিশ

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স সার্ভিস বন্ধ ঘোষনা করে নোটিশ টাংগিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গত সোমবার এই নোটিশ জারি করে হাতপাতালের বিভিন্ন দেয়ালে নোটিশ টাংগিয়ে এম্বুলেন্স সার্ভিস বন্ধ রেখেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এঘটনায় রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। অপর দিকে দ্বিগুনেরও বেশী ভাড়া গুনতে হচ্ছে রোগীর স্বজনদের।
তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স চালক আব্দুস সালাম বলেন, এম্বুলেন্সের তেলের বরাদ্দ না আসায় এম্বুলেন্স সার্ভিস বন্ধ ঘোষনা করা হয়েছে। তিনি বলেন, পাম্পে এম্বুলেন্সের তেলের বাকি রয়েছে প্রায় ১০ লাখ টাকা। পাম্প কর্তৃপক্ষ আর বাকি দিতে রাজি না হওয়ায় এম্বুলেন্স চলাচল সার্ভিস বন্ধ ঘোষনা করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাবি উপাচার্যের বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা শিক্ষার্থীদের

হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রতিদিন ৩ থেকে ৫ বার রোগী নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌছে দেয়া হয়। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দূরত্ব ৩০ কিলোমিটার। এর জন্য রোগীদের কাছ থেকে ৬শ’ টাকা থেকে ৭শ’ টাকা দেয়া হয়। প্রাইভেট মাইক্রোতে রোগী পৌছাতে ১ হাজার ৪শ’ টাকা থেকে ১ হাজার ৮শ’ টাকা পর্যন্ত ভাড়া গুনতে হয় স্বজনদের। তাও আবার সময়মত প্রাইভেট এসব মাইক্রো ঠিকমত পাওয়া যায় না। এম্বুলেন্স থাকায় রোগী নিয়ে যেমন দ্রুত যাওয়া যায় এবং সময়মত পাওয়া যায় একই সাথে ভাড়াও কম লাগে।

আরও পড়ুনঃ   রাজশাহী শিক্ষা বোর্ডের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

কিন্তু এম্বুলেন্সের তেলের বরাদ্ধ না আসায় এম্বুলেন্স সার্ভিস বন্ধ ঘোষনা করায় চরম বিপাকে পড়ার পাশাপাশি দ্বিগুনেরও বেশী ভাড়া গুনতে হচ্ছে রোগীর স্বজনদের। হাসপাতাল কর্তৃপক্ষের এমন নোটিশ দেখে অনেকই বিস্ময় প্রকাশ করে বলছেন জরুরী সার্ভিস এর মত একটি গুরুত্বপূর্ণ সেবা বন্ধ ঘোষনা মেনে নেয়া যায়না। দ্রুত তেলের বরাদ্ধ দিয়ে এম্বুলেন্স চালুর দাবি জানিয়েছেন রোগীর স্বজন ও সেবা গ্রহীতারা। তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান অফিসার ডাক্তার বারনাবাস হাসদাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তেলের বরাদ্ধ না আসায় এম্বুলেন্স সার্ভিস সাময়িক ভাবে বন্ধ ঘোষনা করা হয়েছে। তিনি বলেন, তেলের বাজেট বরাদ্দ আসলে আবারো এম্বুলেন্স সার্ভিস চালু করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১০

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১১

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৩

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৪

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৫

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৬

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৮

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৯

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

২০

Design & Developed by: BD IT HOST