১১ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ভূগর্ভস্থ পানি ব্যবহারে কারখানাকে কর দিতে হবে: পরিবেশ উপদেষ্টা

অনলাইন ডেস্ক : শিল্পে ভূগর্ভস্থ পানির পুনর্ব্যবহার উৎসাহিত করতে এবং রাসায়নিক ব্যবস্থাপনায় নীতিমালা করবে সরকার। যেসব কারখানা বেশি মাত্রায় পানি ব্যবহার করবে, তাদের ওপর করারোপ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর এক হোটেলে সাসটেইনেবল অ্যাপারেল ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বিদেশি বিনিয়োগে পুঁজি, মুনাফা পাঠনোর সুযোগ দিয়ে নীতিমালা সংস্কার করা হবে।

বাংলাদেশের পোশাক খাত বার্ষিক ৪০-৪৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। এসব পণ্য উৎপাদনে পানি, বিদ্যুৎ-জ্বালানি, রাসায়নিকের ব্যবহারে চাপ বাড়ে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত বিশ্বের এ প্রজন্মের ক্রেতারা টেকসই উৎপাদন ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে। তাই দেশের পোশাক খাতেও উন্নত পরিবেশবান্ধব ব্যবস্থা জোরদারের বিকল্প নেই।

আরও পড়ুনঃ   চাকরিচ্যুতদের পুনর্বহাল-বকেয়া বেতন পরিশোধের দাবি

সাসটেইনেবল অ্যাপারেল ফোরামের আলোচনায় বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান মাইকেল মিলার বলেন, ইউরোপের বাজারে বাংলাদেশ বছরে ২০ বিলিয়ন ইউরোর পোশাক রপ্তানি করে। এলডিসি পরবর্তী সময়ে বাজার ধরে রাখতে শিল্পোৎপাদনে পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘যেসব শিল্প কারখানা উচ্চমাত্রায় ভূ-গর্ভস্থ পানি ব্যবহার করে, তাদের থেকে সরকার মাশুল আদায় করবে। পানির ব্যবহারে কমাতে নীতিমালায় উৎসাহিত করা হবে। শ্রমিকদের শোভন মজুরি, পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি নিশ্চিতে ক্রেদাদেরও দায়িত্ব নিতে হবে। ন্যায্য মূল্য দিতে হবে পোশাকের।

ইউরোপীয় ইউনিয়নের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন টেকসই করতে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল করা জরুরি। উন্নয়নমূলক পরিকল্পনায় আমরা একসাথে কাজ করতে চাই।’

আরও পড়ুনঃ   আরএমপি পরিবারের মেধাবী সন্তানদের মেধাবৃত্তি প্রদান

অর্থনৈতিক অঞ্চলগুলোর অব্যবহৃত জমি ১০/১৫ বছর মেয়াদি সৌরবিদ্যুৎ প্রকল্পে বরাদ্দ হবে বলে জানান বেজা ও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে দেশে আয়োজন করা হবে আন্তর্জাতিক সম্মেলন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘বিদেশি বিনিয়োগের মূলধন, মুনাফা ফেরত নেওয়ার প্রক্রিয়ায় জটিলতার আছে। এটা সহজ করতে নীতিমালা সংশোধন করবে সরকার। এছাড়া ১০০ টির পরিবর্তে কয়েকবছরের মধ্যে ৫টি অর্থনৈতিক অঞ্চলে শিল্পায়নে জোর দেয়া হচ্ছে।’

সাসটেইনেবল অ্যাপারেল ফোরামের ষষ্ঠ আয়োজনে বাংলাদেশের পোশাক খাত নিয়ে সেমিনার, মতবিনিময় ছাড়াও সরাসরি কারখানা পরিদর্শন করবেন সফররত বিদেশি ক্রেতাদের প্রতিনিধিরা।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST