২৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রামেবি কর্তৃপক্ষের সাথে পাকিস্তান হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : বুধবার বেলা তিনটায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাই কমিশনার সাইয়েদ আহমেদ মারুফ। রামেবি উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক এর পক্ষে রেজিস্ট্রার প্রফেসর ডা. মোঃ আব্দুস সালাম পাকিস্তানের হাইকমিশনার কে শুভেচ্ছা জানান। এসময় রামেবি’র পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মোঃ শাহ আলম, রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মোঃ ফয়সল আলম, রামেকের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মোঃ আজিজুল হক, পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মি. কামরান ধাঙ্গাল, ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট অ্যাটাসে জেইন আজিজ, সোস্যাল সেক্রেটারি মি. সালাহউদ্দিন ও রামেকে অধ্যায়নরত বিভিন্ন বর্ষের পাকিস্তানী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পাকিস্তানের হাই কমিশনারের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় পাকিস্তানের হাইকমিশনার সাইয়েদ আহমেদ মারুফ বলেন, বাংলাদেশে ২০২৪ সালে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় রামেকে অধ্যায়নরত পাকিস্তানী শিক্ষার্থীদের নিয়ে পাকিস্তান সরকার খুবই উদ্বিগ্ন ছিল। ওই সময় রামেবি ও রামেক কর্তৃপক্ষ পাকিস্তানী শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত সহ মানসিক সাহস যোগানোর জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পাকিস্তানের হাইকমিশনার। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের আদান প্রদানের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এসব ক্ষেত্রে সুযোগ সৃষ্টির মাধ্যমে উভয় দেশের মেডিকেল শিক্ষা ও সেবার মান উন্নয়ন করা সম্ভব। পরবর্তীতে এসব বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। এসময় প্রফেসর ডা. মোঃ আব্দুস সালাম, রামেবি’র অধীনে বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যায়নরত পাকিস্তানী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং রামেবি কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশগ্রহনের জন্য পাকিস্তানের হাইকমিশনার কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

১০

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

১১

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

১২

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

১৩

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

১৪

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

১৫

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

১৬

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

১৭

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

১৮

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

১৯

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST