২৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বরিশালের কাছে হেরে প্লে অফের দৌড়ে পিছিয়ে গেল খুলনা

অনলাইন ডেস্ক : খুলনা টাইগার্সের ব্যাটাররা আজ দুর্দান্ত ছিলেন। যারা উইকেটে এসেছেন সবাই রান পেয়েছেন। তবে বোলারদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়েও জয় পাওয়া হয়নি টাইগার্সদের। এই হারে প্লে অফের দৌড়ে কিছুটা হলেও পিছিয়ে গেছে তারা। অন্যদিকে টানা পাঁচ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে রংপুরকে ছুঁয়েছে বরিশাল। তবে নেট রানরেটে পিছিয়ে থেকে দুইয়েই আছে ফরচুনরা।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে খুলনা। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।

১৮৮ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই বিদায় নেন তাওহিদ হৃদয়। অফফর্মে থাকা এই ওপেনার আসরজুড়েই দলকে এমন ভুগাচ্ছেন। ১১ রান করে হৃদয় বিদায় নিলে ভাঙে উদ্বোধনী জুটি। তবে এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেন তামিম ইকবাল ও ডেভিড মালান।

আরও পড়ুনঃ   দ্বিতীয় পাতা

তিনে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন মালান। শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তিনি। অন্যদিকে তামিম ইকবাল কিছুটা ধীরগতির ব্যাটিং করেন। ২৫ বলে ২৭ রান করে সাজঘরে ফিরেছেন এই অভিজ্ঞ ওপেনার। তবে ফেরার আগে মালানের সঙ্গে ৯১ রানের জুটি গড়েন।

মালান অবশ্য ফিফটির দেখা পেয়েছেন। ৩৭ বলে খেলে ৬৩ রান করেছেন তিনি। মিডল অর্ডারে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। দুজনেই ২৪ রান করে করেছেন।

আরও পড়ুনঃ   পূজায় সব ধরনের নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়েছে : সেনাপ্রধান

আর শেষদিকে ফাহিম আশরাফ খেলেছেন দারুণ এক ক্যামিও। তার ৬ বলে অপরাজিত ১৮ রানের ইনিংসে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে বরিশাল।

এর আগে ব্যাটিংয়ে দারুণ শুরু করে খুলনা। মেহেদি মিরাজ ও মোহাম্মদ নাঈম উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪৭ রান। ২৯ রান করে মিরাজ ফিরলেও ফিফটি পেয়েছেন নাঈম। এই ওপেনার শেষ পর্যন্ত ২৭ বলে করেছেন ৫১ রান।

এরপর অ্যালেক্স রস, উইলিয়াম বাসিসতো ও আফিফ হোসেনরা ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। তবে শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কন দুর্দান্ত ফিনিশিং দিয়েছেন। ইনফর্ম এই ব্যাটার ১২ বলে করেছেন অপরাজিত ২৭ রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST