২৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে ১৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৬ টার দিকে নগরীর ডাবতলা মোড় এলকায় এই দোয়া মাহফিলের অয়োজন করেন ১৪ নং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা মিজানুর রহমান মিনু, শাহ-মখদুম থানা বিএনপি রাজশাহী মহানগর সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আব্দুল মাসুদ, শাহ মখদুম থানা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মতিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সুলতান আলী, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, ১৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম কালু, সাবেক কাউন্সিলর টুটুল আলী, ১৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠিক সম্পাদক সাইদুল ইসলাম, ১৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি উজ্জ্বল আলী, প্রমুখ।

আরও পড়ুনঃ   তরুণদের সামরিক ট্রেনিং করাতে হবে : নাহিদ ইসলাম

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, খালেদা জিয়া প্রচন্ড পরিমাণে অসুস্থ থাকার পরও স্বৈরাচার শেখ হাসিনার জন্য উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যায়তে পারে নাই। এখন তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন। দোয়া করি তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

আরও পড়ুনঃ   যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে রফিকুল ইসলাম রবি’র শুভেচ্ছা

তিনি আরো বলেন, আরাফাত রহমান কোকো খেলাধুলা অনেক পছন্দ করতেন, বাংলাদেশে খেলাধুলার উন্নয়নে ভুমিকা রেখেছেন। আরাফাত রহমান কোকোর স্মরণে রাজশাহীতে ক্রিড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর যুবদল নেতা মোফাজ্জল হোসেন শুভ ও শরিফুল ইসলাম পরাগ।

দোয়া মাহফিল পরিচালনা করেন তেরখাদিয়া উত্তরপাড়া মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান ও তেরখাদিয়া পশ্চিমপাড়া মসজিদের পেশ ইমাম মাওলানা ইমরান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১০

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১১

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১২

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৩

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

১৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

১৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

১৬

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

১৭

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

১৮

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১৯

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

২০

Design & Developed by: BD IT HOST