২৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে সমন্বয়কের ওপর হামলায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত সমন্বয়ক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। ঘটনাস্থলে কঠোর পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত ছাত্র সমন্বয়ক ইব্রাহিম হোসেন পৌর শহরের পূর্বটেংরি এলাকার মো. আব্দুস সালামের ছেলে ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। এদিকে ছাত্র সমন্বয়কের ওপর এমন হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে নানা সমালোচনার ঝড়।

আরও পড়ুনঃ   ৮ দফা দাবি বাস্তবায়ন না হলে ঢাকায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১০টার দিকে ইব্রাহিম ও তার আরেকজন বন্ধু কলেজের সামনে বসে চা খাচ্ছিলেন। এমন সময় ৩/৪ জনের একটি গ্রুপ হাতে লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ইব্রাহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আহত অবস্থায় ওই ছাত্র সমন্বয়ক ফেসবুকে একটি লাইভ ভিডিওতে হামলার ব্যাপারে বলেন, পৌরসভার ৬নং ওযার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেনসহ আরও কয়েকজন লাঠিসোঁটা নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় শাকিল আমাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার চেষ্টা করলে স্থানীয়দের তোপের মুখে পালিয়ে যায়। আমি এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।

আরও পড়ুনঃ   তানোরে ফসলি জমির মাটি কেটে বহন ও বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

ঘটনাস্থলে উপস্থিত থাকা ঈশ্বরদী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, ঘটনাটি শোনা মাত্র আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি বিএনপির

ঢাকায় সংঘর্ষের জেরে রাজশাহীতে বিক্ষোভ

ভারতে কয়লা খনি ধসে ১৮ জন নিহত, ভেতরে আটকা বহু

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত

বাগমারায় আচরণ বিধিমালা লঙ্ঘনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার কর্মীদের জরিমানা

মসজিদে মব তৈরি করে মুসাফিরকে নাজেহাল

সর্বোচ্চ গোলদাতা মাশরাফি ইসলামকে এলাকাবাসীর নাগরিক সংবর্ধনা

কর্মী-ব্যবস্থাপনার সম্পর্কের দৃঢ়তায় নাবিল গ্রুপের আনন্দঘন মিলনমেলা

রাজশাহী সীমান্ত থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

১০

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

১১

বাগমারায় পরিবর্তনের জোয়ার, দাঁড়িপাল্লায় আস্থা রাখছেন ভোটাররা

১২

রাজশাহীর সাফিনা পার্কে শিক্ষা সফরে গিয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

১৩

বড়াইগ্রামে গাড়ির ধাক্কায় নারী ভিক্ষুকের মৃত্যু

১৪

তানোরে জামায়াত সমর্থক পিতা-পুত্রের ওপর হামলা

১৫

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নানান অভিযোগ তুলে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

১৭

নির্বাচিত হলে নগরীর প্রত্যেক নাগরিকের সকল সুবিধা নিশ্চিত করা হবে : মেজবা

১৮

ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থী নিহত

১৯

যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি

২০

Design & Developed by: BD IT HOST