৬ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ভারতে কয়লা খনি ধসে ১৮ জন নিহত, ভেতরে আটকা বহু

অনলাইন ডেস্ক : ভারতের মেঘালয়ে কয়লা খনি ধসে ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আটজন। এর পাশাপাশি বহু শ্রমিক সেটির ভেতর আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি একটি অনুমোদনহীন অবৈধ খনি ছিল।

পুলিশ জানিয়েছে, খনির ভেতর থেকে তারা ১৮টি মরদেহ উদ্ধার করেছে। এটি মেঘালয়ের পূর্ব জৈন্তা পাহাড়ি এলাকায় অবস্থিত।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোতে ২১ জনের মৃত্যু, হাজার হাজার ঘর ক্ষতিগ্রস্ত

স্থানীয় পুলিশ কর্মকর্তা মণিশ কুমার বলেছেন, বিস্ফোরণের খনিতে কত শ্রমিক ছিলেন সেটি এখনো অস্পষ্ট। বাকিরা হয়ত সেখানে আটকা পড়ে আছেন।

বৃহস্পতিবার সূর্যাস্তের পর উদ্ধার অভিযান শুরু করে উদ্ধারকারীরা। রাত হয়ে যাওয়ায় পরে অভিযান বন্ধ করে দেওয়া হয়। আজ শুক্রবার থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের সহায়তায় পূর্ণ উদ্ধার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

পুলিশের এ কর্মকর্তা বলেছেন, এটি অবৈধ রেট-হোল খনি। যেখানে অত্যন্ত সরু পথ দিয়ে শ্রমিকরা মাটি খুড়ে নিচে যান এবং বিপজ্জনক উপায়ে কয়লাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র তুলে আনেন।

আরও পড়ুনঃ   তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

মেঘালয়ের বিভাগীয় পুলিশ প্রধান বিকাশ কুমার বলেছেন, খনিতে রাখা ডাইনামাইটের কারণে হয়ত বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে আসল কারণ তদন্তের মাধ্যমে বের করা হবে।

এছাড়া যারা নিহত হয়েছেন তারা হয় পুড়ে না হয় বিষাক্ত পদার্থ শ্বাসের মাধ্যমে নিয়ে প্রাণ হারিয়েছেন।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST