৬ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

সর্বোচ্চ গোলদাতা মাশরাফি ইসলামকে এলাকাবাসীর নাগরিক সংবর্ধনা

এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান।

স্টাফ রিপোর্টার : ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লীগ ২০২৫-২৬ মৌসুমে মহাখালী একাদশের নিয়মিত খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করায় মো: মাশরাফি ইসলামকে নাগরিক সংবর্ধনা প্রদান করেছে এলাকাবাসী।

শুক্রবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার আফি নেপালপাড়া স্কুল মাঠে আফি নেপালপাড়া অগ্রদূত সংঘের উদ্যোগে আয়োজিত সিনিয়র ও জুনিয়র পর্যায়ের মধ্যকার একটি প্রীতি ফুটবল ম্যাচ দর্শকসারিতে বসে উপভোগ করেন মাশরাফি ইসলাম।

খেলা শেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে তরুণ ফুটবলার মাশরাফি ইসলামকে সংবর্ধিত করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, “মাশরাফি আমাদের আইকন, তিনি এলাকার গর্ব। অতি দরিদ্র পরিবারে জন্ম নিয়েও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আজ তিনি সাফল্যের শিখরে পৌঁছেছেন। আমরা বিশ্বাস করি, আগামীতে তিনি জাতীয় দলে খেলে দেশের নেতৃত্ব দেবেন।”

আরও পড়ুনঃ   যশোরের শার্শায় বন্যার অবনতি ভারতের পানিতে

সংবর্ধনায় নিজের অনুভূতি প্রকাশ করে মাশরাফি ইসলাম বলেন, “এই সম্মাননা শুধু আমার একার নয়, এটি পুরো এলাকাবাসীর। আমি দেশের জন্য কিছু করতে চাই, আমার গ্রামের জন্য কিছু করতে চাই। খেলার পথে কোনো মঞ্চ ছিল না—এই গ্রাম থেকেই আমার যাত্রা শুরু। এখান থেকেই আমি ঢাকার মাঠে খেলার সুযোগ পেয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি কখনো অহংকারী না হই এবং নিজের শিকড় ভুলে না যাই। এই খেলাধুলার মাধ্যমেই আমি আমার স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে গেলাম।”

আরও পড়ুনঃ   নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের হামলা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল কুদ্দুস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ২নং হুজুরীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আখতার ফারুক, পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, নওগাঁ পত্নীতলার ইনস্ট্রাক্টর আহসান হাবিব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ২নং হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম এবং হুজুরীপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর রাসেল রহমান লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ভারতে বিস্ফোরণে নিহত অন্তত ১১

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

রাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হক

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর করলেন স্থানীয় সরকার মন্ত্রী

আইন-শৃঙ্খলা, জনসেবা ও উন্নয়ন কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রুয়েটে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ

১০

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

বাগমারায় নজরুল বর্ষের উদ্বোধন

১২

সাবেক আইজিপি ড. এম. এনামুল হকের জানাজায় জেলা পরিষদ প্রশাসক

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

পুঠিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

১৬

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১৭

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৮

নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

১৯

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST