২৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

প্রস্তুত থাকার আহ্বান জানালেন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক : দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম সেনানিবাসে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বাহিনীর সক্ষমতা নিয়ে ওয়াকার-উজ-জামান বলেন, কয়েক বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও যুদ্ধোপযোগী যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বেড়েছে।

সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান রয়েছে। সেনাবাহিনীর যুদ্ধোপযোগী ও আধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম জোগানে আমি সচেষ্ট থাকব।

আরও পড়ুনঃ   বাংলাসহ ৯টি ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি

সদস্যদের বীরত্ব নিয়ে সেনাপ্রধান বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রত্যেক সদস্য তাদের ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে পালন করবে এবং প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবে না।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে সেনাবাহিনী প্রধান সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন।

এদিন সকালে সেনাবাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন। অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৭তম বার্ষিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ   ১০ অঞ্চলে রাতের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

এ সময় সেনাপ্রধান ওয়াকার উজ জামান আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সেনা সদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১১

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১২

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৪

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৫

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১৬

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১৭

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৮

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST