২১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যমের সংস্কার হবে না: গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান

স্টাফ রিপোর্টার : গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যমের সংস্কার হবে না। আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত না হলে ভালো গণমাধ্যম আশা করা যায় না। এর মধ্যে শৃঙ্খলা আনা দরকার।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে রাজশাহী বিভাগের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদেরসাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

কামাল আহমেদ বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে তাদেরকেই পদক্ষেপ নিতে হবে। দলীয় বিভাজন ভুলে সকলকে একসাথে কাজ করতে হবে।

গণমাধ্যম সংস্কার বিষয়ে গণমাধ্যমকর্মীদের কাছে প্রস্তাব আহ্বান করলে গণমাধ্যমকর্মীগণ – পরীক্ষার মাধ্যমে গণমাধ্যমকর্মী বাছাই করা, সাংবাদিকতা পেশায় যোগদানে জাতীয় পর্যায়ে নীতিমালা তৈরি, চাকুরীর নিরাপত্তা নিশ্চিতকরণ, আর্থিক সুরক্ষা, নির্দিষ্ট বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, সাংবাদিক নিয়োগে ডোপ টেস্ট, সংবাদপত্রে দলীয়করণ না করা, ওয়েজ বোর্ডের একটি নতুন কাঠামো তৈরি করা, টেলিভিশন সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড চালু ও নীতিমালা প্রণয়ন,ফেসবুক এবং অনলাইন পোর্টালের দৌরাত্ম্য দূরীকরণ, প্রেস কাউন্সিলকে বার কাউন্সিলের মডেলে উন্নীতকরণ, সাংবাদিকদের জন্য একটি গণতান্ত্রিক কমিশন গঠন করা, জীবনবীমা ও পেনশনের ব্যবস্থা করা, সরকারি ক্রোড়পত্র বণ্টনে বৈষম্য দূর করা, কোনো কর্পোরেট প্রতিষ্ঠানকে গণমাধ্যমে সম্পৃক্ত না করা,সাংবাদিকদের নিরাপত্তা সামগ্রীর ব্যবস্থা করা, রাজনৈতিক প্রভাব দূর করেগণমাধ্যমের সিন্ডিকেট ভেঙ্গে ফেলা, আমলাতান্ত্রিক প্রভাব দূর করা, নিউজপ্রিন্টের দাম কমানো,গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতা বাড়ানো, সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা, গণমাধ্যম সংশ্লিষ্ট সকলের বার্ষিক সম্পদের হিসাব প্রকাশের ব্যবস্থা করাসহ নানা প্রস্তাব তুলে ধরেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে কুমারি পূজা অনুষ্ঠিত

সাংবাদিকদের প্রস্তাবের জবাবে কমিশন প্রধান বলেন, আমরা বিভাগীয় পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও অংশীজনের সাথে মতবিনিময় করেছি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নিকট হতে গণমাধ্যম সংস্কার বিষয়ে প্রস্তাব আহ্বান করেছি। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো থেকে কিছু প্রস্তাব পাওয়া গেছে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আরও যেসব প্রস্তাব পাওয়া যাবেসেগুলো পর্যালোচনা করে সরকারের নিকট একটি গ্রহণযোগ্য সুপারিশ পেশ করবো।

আরও পড়ুনঃ   সমবায়ীদের উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

গত ১৫ বছরের সাংবাদিকতা পেশার অনিয়মের কথা উল্লেখ করে কামাল আহমেদ আরও বলেন, এত গণমাধ্যমের পাঠক-শ্রোতা আছে কিনা তা ভাবনার বিষয়। যে পত্রিকা হকারদের নিকট আসে না সে পত্রিকা কীভাবে অনুমোদন পায় এটা সরকার তদারকি করবে। গণমাধ্যমের সমস্যাগুলো আমাদের সবার, এটির সমাধান আমাদেরকেই করতে হবে।

অনুষ্ঠানে গণমাধ্যম কমিশনের সদস্য ড. গীতিআরা নাসরীন, শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান, মোস্তফা সবুজ ওজিমি আমির উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের আট জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST