২০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রংপুরে রাইডার্স ভক্তদের সঙ্গে সৌম্য-সোহানদের একদিন

অনলাইন ডেস্ক : কানায় কানায় পূর্ণ রংপুর স্টেডিয়াম। কেউ কেউতো স্টেডিয়ামে জায়গা না পেয়ে আশে-পাশের বাড়ির ছাদে গিয়ে উঠেছেন। জায়গা ভিন্ন ভিন্ন হলেও সবার উদ্দেশ্য একই—প্রিয় দলের ক্রিকেটারদের এক নজর দেখা, চোখকে প্রশান্তি দেওয়া।

সৌম সরকার, নাহিদ রানা, খুশদিল শাহদের মতো তারকা ক্রিকেটারদের কাছ থেকে দেখার লোভটা বোধহয় এ অঞ্চলের ক্রিকেট ভক্তরা সামলাতে পারেননি। তাইতো সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে ভক্তরা এসে জরো হতে থাকেন স্টেডিয়ামে ও এর আশে-পাশের এলাকায়।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টারযোগে রংপুর স্টেডিয়ামে পৌঁছান সোহান-সৌম্যরা। তাছাড়া এই বহরে ছিলেন হেড কোচ মিকি আর্থার, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, বিদেশি রিক্রুট খুশদিল শাহ, ওপেনার স্টেভন টেলর, অলরাউন্ডার শেখ মেহেদী, পেসার নাহিদ রানা ও কামরুল ইসলাম রাব্বী।

আরও পড়ুনঃ   বাগমারায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহাদ আলী সরদারের স্মরণসভা অনুষ্ঠিত

গ্লোবাল সুপার লিগ জয়ের পর চলমান বিপিএলে এখনো পর্যন্ত অপরাজিত রংপুর। মাঠে রাইডার্সরা যেমন উড়ছে, তেমনি তাদের প্রতি ভালোবাসা-সমর্থনে এতটুকুও কার্পন্য করেনি রংপুরবাসী।

প্ল্যাকার্ড হাতে প্রিয় খেলোয়াড়দের নিয়ে স্লোগান দিয়ে স্টেডিয়াম মুখরিত করেন রংপুর রাইডার্সের ভক্ত-সমর্থকরা। কখনো ‘সোহান-সোহান’ বলে চিৎকার, আবার কখনো ‘নাহিদ রানা-নাহিদ রানা’ বলে আওয়াজ তোলেন তারা। এক ভক্ত তো প্ল্যাকার্ডে লিখেই ফেললেন ‘সৌম্যর পেরিস্কোপ শট, প্রেমিকার চোখের চেয়েও সুন্দর।’

ভক্তদের ভালোবাসায় অভিভূত হয়েছেন রাইডার্সরাও। সোহান-সৌম্য-খুশদিলরা আনন্দে জার্সি খুলে দর্শকদের উদ্দেশ্যে ছুড়ে মারেন। সাইফুদ্দিন তার ট্রেডমার্ক উইকেট সেলিব্রেশন করে দেখান দর্শকদের। প্রিয় তারকাদের কাছ থেকে এমন সাড়া পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন ভক্তরাও।

আরও পড়ুনঃ   সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করা ২৬ জন ছাত্রলীগের সঙ্গে জড়িত: ডিএমপি

রাইডার্স ভক্ত নাইম হোসেন বলেন, ‘এবারের বিপিএলের আসরে রংপুর হচ্ছে সবচেয়ে গোছানো দল। যে কারণে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি রংপুর। সোহানের নেতৃত্বে রংপুর এবারও বিপিএল জিতবে এই প্রত্যাশাই আমাদের।’

আরেক ভক্ত সাদনান সাদিদ বলেন, ‘সোহান-সৌম্যদের ব্যাটিং, নাহিদ রানা-শেখ মেহেদীর বোলিং কখনো সরাসরি দেখতে পারিনি। কবে রংপুরে হবে বিপিএল? রংপুরের প্রতি এ সকল বৈষম্য কাটবে কবে? আমরা কি সরাসরি খেলা কখনো দেখতে পারবো না?’

স্টেডীয়ামে দর্শকদের অভিবাদন গ্রহণের আগে খোলা ট্রাকে করে রংপুর নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন রংপুর রাইডার্সের সদস্যরা। বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর স্টেডিয়ামে আসেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST