২০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু শুরু হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) সকাল থেকে নির্বাচন কমিশনের তথ্যসংগ্রহ কারীরা এই কাজ শুরু করেছেন। যাঁদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তাঁর আগে-এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করছেন তথ্য সংগ্রহকারীরা।

সোমবার সকালে রাজশাহী মহানগরীর ২২ নং ওয়ার্ড সাগরপাড়া, টিকাপাড়া এলাকায় নতুন ভোটার অন্তর্ভুক্তি, তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের তথ্য সংগ্রহ এবং মৃতদের নাম বাদ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে দেখা গেছে রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর (বিবি) হিন্দু একাডেমীর শিক্ষকদের।

তথ্য সংগ্রহকারী রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর (বিবি) হিন্দু একাডেমীর সহকারী শিক্ষক স্বপন কুমার মন্ডল বলেন, সকাল ৮টা থেকে ভোটার হালনাগাদের কাজ শুরু করে দিয়েছি এজন্য খুব ভালো লাগছে। আগামী ১৫ দিনের যে সময় দেওয়া আছে এর মধ্যে আশাকরা যায় আমরা আন্তরিক ভাবে কাজ সম্পন্ন করবো।

আরও পড়ুনঃ   রাকসু নির্বাচনে ৩২২ জনের মনোনয়নপত্র জমা

নতুন তথ্য সংগ্রকারী নায়েব হাসান রোকন বলেন, আমি এবার নতুন, নতুুন ভাবে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। নতুন ভোটারদেরদের মধ্যে খুব সাড়া পাচ্ছি।

নতুন ভোটার হওয়ার অনুভূতিতির কথা জানান রাজশাহী কলেজের দ্বাদশ শ্রেশীর শিক্ষার্থী ফাবিহা ইসমান ইফতিজা। তিনি বলেন, খুব শীর্ঘই আমার ১৮ বছর পূর্ণ হয়েছে। নতুন ভোটার হওয়ার বিষয়টি খুব আনন্দের। নির্বাচন কমিশন যে বাড়ী বাড়ী এসে তথ্য সংগ্রহ করছেন এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে।

আরও পড়ুনঃ   এবার সাকিবকে দলে ফেরানোর দাবিতে আন্দোলনে ভক্তরা

২২ নং ওয়ার্ডের সুপারভাইজার অনল কুমার মন্ডল বলেন, প্রশিক্ষণ শেষে সোমবার (২০) জানুয়ারী থেকে নতুন ভোটার অন্তর্ভুক্তি, তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের তথ্য সংগ্রহ এবং মৃতদের নাম বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে। বিগত দিনেও কাজ করেছি। কোন সমস্যা হয়নি। আশা করা যায় এই কাজ সুুষ্টু ভাবেই হওয়ার আশা প্রকাশ করেন এই সুপারভাইজার।

২০ জানুয়ারি থেকে আগামী ৩ ফেব্রুয়ারি চলবে এ তথ্য সংগ্রহের কাজ। তথ্য সংগ্রহের কাজ শেষ হলে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ। ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST