১৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

এবার সাকিবকে দলে ফেরানোর দাবিতে আন্দোলনে ভক্তরা

অনলাইন ডেস্ক : অনেক নাটকীয়তার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। এর আগে তাকে স্কোয়াডে রাখার পর তিনি দেশের উদ্দেশ্যে রওনাও হয়েছিলেন যুক্তরাষ্ট্র থেকে। তবে নিরাপত্তার কারণে দুবাই থেকে আর দেশের বিমান ধরা হয়নি সাকিবের। তাকে বাদ দেওয়ার দাবিতে গতকাল সমর্থকদের একটা অংশ বিসিবির কাছে স্মারকলিপিও দিয়েছিল। এবার সাকিবকে ফেরানোর দাবিতে আন্দোলনে নেমেছেন তার সমর্থকরা।

আজ (শুক্রবার) দুপুরে বিসিবি থেকে জানানো হয়েছে আসন্ন মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে থাকছেন না সাকিব। ২১ অক্টোবর শুরু হতে যাওয়া সেই টেস্ট হওয়ার কথা ছিল সাবেক এই টাইগার অধিনায়কের সাদা পোশাকে শেষ ম্যাচ। তবে সেটি আর সম্ভব হচ্ছে না। ফলে কানপুরে ভারতের বিপক্ষে খেলা বাংলাদেশের দ্বিতীয় টেস্টই দীর্ঘ সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের শেষ ম্যাচ হয়ে দাঁড়াল!

আরও পড়ুনঃ   শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আরএমপি পুলিশ কমিশনার

এদিকে, বিসিবির পক্ষ থেকে সাকিবকে মিরপুর টেস্টের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘোষণা আসতেই দুপুর ৩টা নাগাদ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সামনে জড়ো হয়েছেন সাকিব ভক্তরা। এসব সাকিব–সাকিব স্লোগানে মুখরিত হয়ে উঠে মিরপুরের দুই নম্বর গেট। তাদের দাবি, সাকিবের ইচ্ছা অনুযায়ী মিরপুরে তাকে শেষ টেস্ট খেলতে দেওয়া হোক। এই দাবিতে তারা বিসিবির কাছে একটি স্মারকলিপিও দেওয়ার কথা জানিয়েছে।

আন্দোলনরতরা জানিয়েছেন, আমরা বাংলাদেশ ক্রিকেটটাকে ভালোবাসি। যেখানে সাকিব আল হাসান ১৭ বছরের ক্যারিয়ারে এদেশকে অনেক কিছু দিয়েছেন। আমরা রাজনীতির কেউ নই এবং খেলোয়াড় সাকিবকে ভালোবাসি। তাকে মাঠে ফেরানোর জন্য যে যে প্রক্রিয়া আছে সেসব যেন ব্যবস্থা করা হয়। যারা বলতেছে সাকিব খুনি ও স্বৈরাচারের দোসর, সেসব দেখার জন্য সরকার আছে–আইন আছে। সাকিব খুনি হলে উনার তো দেশে আসা আরও বেশি জরুরি। এরপর আইন তার বিচার করবে।

আরও পড়ুনঃ   সৌদিতে শুধুমাত্র নারীদের খেলা দেখানোর টিভি চ্যানেল চালু

এর আগে সাকিবকে বাদ দেওয়ার দাবিতে গতকাল শিক্ষার্থীদের একটি অংশ স্মারকলিপি দেয় বিসিবিকে। যেখানে সাবেক টাইগার অধিনায়ককে বাদ না দিলে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালে মিরপুরে ব্লকেডসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়। পরবর্তীতে আজ সাকিবের বদলে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে স্পিনার মুরাদ হাসানকে অন্তর্ভূক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১০

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১১

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১২

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৪

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৫

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৭

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৮

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

২০

Design & Developed by: BD IT HOST