৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

শরীর চললে ধোনির আইপিএলও চলবে!

অনলাইন ডেস্ক : আইপিএলের গেল কয়েক আসরে বড় প্রশ্ন ছিল কবে অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনি। চলমান আসরে ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে ধোনির চেন্নাই সুপার কিংসের। নিজের ছায়া হয়ে আছেন ভারতীয় সাবেক এই উইকেটরক্ষক ব্যাটারও। এরই মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। এই বয়সেও খেলা চালিয়ে যাওয়া নিয়ে ধোনিকে তোপ দাগছেন কেউ কেউ।

নতুন জল্পনা ছিল, এবার সত্যি সত্যি শোকেসে উঠছে ধোনির ব্যাট। কিন্তু উল্টো ইঙ্গিতই দিলেন ভারতের সফলতম এই অধিনায়ক। এখনই অবসরের সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন ধোনি।

আগামী জুলাইয়ে ৪৪ বছর বয়সে পা দিতে যাওয়া ধোনি জানান, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ মাসে শেষ হওয়ার পর অবসরের সিদ্ধান্ত নিতে তাড়াাহুড়া করবেন না। ৪৪ বছর বয়সে শরীর ক্রিকেটের চাপ নিতে পারবে কিনা সেটি দেখবেন তিনি।

আরও পড়ুনঃ   প্রেমিককে বিয়ের জন্য চাপ দিতেন শিরিন শিলা

নিজেদের সর্বশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২ উইকেটে জয় পায় ধোনির চেন্নাই সুপার কিংস। ম্যাচের শেষ দিকে ১টি ছক্কায় ১৮ বলে অপরাজিত ১৭ রান করে চেন্নাইয়ের জয়ে অবদান রাখেন ধোনি। এবারের আইপিএলের প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে পড়েছে চেন্নাই। আর মাত্র ২টি ম্যাচ আছে চেন্নাইয়ের। ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা এই দুই ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে ধোনির ক্যারিয়ার।

কিন্তু ধোনি বলেন, ‘এই আইপিএল শেষ হবার পর আমাকে আরও ছয় থেকে আট মাস কঠোর পরিশ্রম করতে হবে। আমার শরীর ক্রিকেটের চাপ নিতে পারে কিনা তা দেখার জন্য। তাই এখনই সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই।’

আরও পড়ুনঃ   উত্তরায় বিমান দুর্ঘটনা : পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

কলকাতা-চেন্নাই ম্যাচে দর্শকদের কেন্দ্রবিন্দুতে ছিলেন ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক ধোনি। স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি মন ছুঁয়েছে ধোনির। তিনি বলেন, ‘আমি যে ভালোবাসা এবং আবেগ দেখেছি তা অসাধারণ। তাদের অনেকেই জানে না কখন আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ হবে। তাই আমার খেলা দেখতে আসতে চায় তারা।’

ভারতের হয়ে ২০১৯ সালে সর্বশেষ খেলেছেন ধোনি। ২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST