৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনে ৩২২ জনের মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম রোববার শেষ হয়েছে। সহসভাপতি (ভিপি) পদে ২০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৫ জন ও সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে ১৬ জনসহ বিভিপন্ন পদে মোট ৩২২ জনের মনোনয়নপত্র জমা পড়েছে।

সিনেট সদস্যের ৫ পদের জন্য ৬২ জন মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৭ সেপ্টেম্বর সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। দুপুরের পরে বাড়তি চাপ থাকার জন্য নির্ধারিত সময়ের পরেও কয়েকজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন দাখিলের শেষ দিনে ছাত্রসংগঠনগুলো নিজস্ব প্যানেল নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে আসেন। স্বতন্ত্র হিসেবে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা এসেছিলেন বন্ধু বা সহপাঠীদের সঙ্গে নিয়ে। মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থীরা প্রায় সকলেই নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ও সবার জন্য সমান সুবিধা দেওয়ার দাবি করেন।

আরও পড়ুনঃ   আগামী ১০ দিন রাজশাহী অঞ্চলে বন্যার শঙ্কা নেই

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে রাবি শাখা ছাত্রদল ও রাবি শাখা ইসলামী ছাত্রশিবির।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এই প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। ঘোষিত প্যানেল অনুযায়ী, ভিপি পদে রাবি শাখার সহ-সভাপতি শেখ নূর উদ্দিন আবির, জিএস পদে রাবি শাখার দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন এবং এজিএস পদে রাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অপরদিকে, নির্বাচনে অংশ নিতে ২৩ সদস্যের প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। রোববার বিকেলে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় শিবিরের সমাজসেবা বিষয়ক সম্পাদক আব্দুল মোহাইমিন। ঘোষিত প্যানেলের নাম দেওয়া হয়েছে সম্মিলিত শিক্ষার্থী জোট।

আরও পড়ুনঃ   জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

ঘোষিত প্যানেলে ভিপি পদে রয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ। জাহিদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি। জিএস পদে প্রার্থী হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা। এজিএস পদে রয়েছেন সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সাব্বির।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি প্রধান ছাত্র সংগঠন তাদের প্যানেল ঘোষণা করেছে। উভয় সংগঠন নিজেদের প্যানেলকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন।

রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব প্রস্তুতি নেওয়া দরকার তা করা হবে। কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই। সবার সহযোগিতায় একটি সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১০

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১১

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১২

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৪

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৫

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৮

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১৯

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST