১৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ইমরানের বিশ্ববিদ্যালয় এখন আমার দখলে : মরিয়ম নওয়াজ

অনলাইন ডেস্ক : যে বিশ্ববিদ্যালয় তহবিলের দুর্নীতির মামলায় সম্প্রতি ১৪ বছর কারাবাসের সাজা পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, সেই আল কাদির বিশ্ববিদ্যায়ের সার্বিক নিয়ন্ত্রণ আদালত পাকিস্তানের সরকারের কাছে ন্যস্ত করেছে। দেশটির পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার পাঞ্জাবের ওকারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘হোনহার স্কলারশিপ’ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়ম। সেখানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, “ইমরান খানের বিশ্ববিদ্যালয় এখন আমার দখলে। জবাবদিহিতা আদালত এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিয়ন্ত্রণ সরকারের হাতে ন্যস্ত করেছেন।”

পাঞ্জাবের বাহারিয়া টাউন এলাকায় অবস্থিত আল-কাদির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। ইমরান খান তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ২০২২ সালে বিরোধীদলীয় এমপিদের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই বিশ্ববিদ্যালয়ের তহবিল আল কাদির ট্রাস্টে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (ন্যাব) তদন্ত করে জানায়, ইমরান এবং মামলার অন্যান্য আসামিরা প্রায় ৫ হাজার কোটি রুপি তহবিল থেকে সরিয়ে যুক্তরাজ্যে পাচার করেছেন। যুক্তরাজ্যের তদন্তকারী সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) মাধ্যমে ব্রিটিশ মুদ্রায় এই অর্থের সমপরিমান ১৯ কোটি পাউন্ড দেশে আনতে সক্ষম হয়েছে পাকিস্তানে বর্তমানে ক্ষমতাসীন জোট সরকার।

আরও পড়ুনঃ   আরবীয় আভিজাত্যে ভরপুর সৌদির রিয়াদ ও লোহিত সাগর

গতকাল শুক্রবার পাকিস্তানের জবাবদিহিতা আদালত ইমরান খানকে এ মামলায় দোষী সাব্যস্ত করে ১৪ বছর এবং তার স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড প্রদান করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিয়ন্ত্রণ সরকারকে অর্পণ করেছেন।

আরও পড়ুনঃ   শান্তি মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয় : ম্যাক্রোঁ

ভাষণে মরিয়ম বলেন, “আল-কাদির ট্রাস্টে যে বড় ধরনের চুরি হয়েছে, তা আজ প্রমাণিত। পাকিস্তানের ইতিহাসে ইমরান খানই প্রথম ব্যক্তি, যিনি দুর্নীতি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন।”

আল-কাদির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি ও ল্যাপটপ প্রদান করা হবে বলে জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

“আমি আমাদের বাচ্চাদের হাতে বৃত্তি ও ল্যাপটপ তুলে দিতে চাই, পেট্রোল বোমা নয়। আমাদের যেসব সন্তানদের হাতে পেট্রোল বোমা তুলে দেওয়া হয়েছিল, সন্ত্রাসী বানানো হয়েছিল— তারা এখন কারাগারে আছে। আমরা এমন তরুণ প্রজন্ম চাই না, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিতে প্রভাবিত হয়ে পুলিশকে আক্রমণ করে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১০

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

১১

‘মাসুদ রানা’ ঈদের সেরা ছবি না হলে আর সিনেমা বানাব না: আব্দুল আজিজ

১২

সীমান্ত সুরক্ষা : বিএসএফকে মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ

১৩

‘স্বপ্ন এবার বিশ্বজয়ের’

১৪

রাজশাহীতে মুষলধারে বৃষ্টি: স্বস্তির সাথে জলাবদ্ধতার ভোগান্তি

১৫

ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক

১৬

রাজশাহীতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

১৭

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২

১৮

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

১৯

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST