১৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ম্যাচ হারের পর বিদেশি ক্রিকেটারদের দুষলেন সিলেট অধিনায়ক

অনলাইন ডেস্ক : চলতি বিপিএলে টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। আজকের (শুক্রবার) ম্যাচেও ফ্র্যাঞ্চাইজিটি দুর্বার রাজশাহীর কাছে ৬৫ রানের বড় ব্যবধানে হেরেছে। ম্যাচ হারের জন্য সিলেট অধিনায়ক আরিফুল হক সরাসরি বিদেশি ক্রিকেটারদের কাঁধে দোষ চাপিয়েছেন। তিনি বলেন, তারা পারফরম্যান্স না করায় দলের এমন অবস্থা।

আরিফুল বলেন, ‘আমার কাছে মনে হয় এই উইকেটে (১৮৫) লক্ষ্য তাড়া করার মতো ছিল। কিন্তু বিদেশি ক্রিকেটাররা আমাদের পুরোপুরি সাপোর্ট করছে না। সবমিলিয়ে সাতটা ম্যাচ খেললাম, আমাদের দেশি ক্রিকেটাররাই পারফর্ম করেছে। আমাদের টপ অর্ডারে বেশিরভাগই বিদেশি ক্রিকেটার। তারা যদি সাপোর্ট না করে তাহলে ১৮০ কেন, আমরা ১৫০ রানও তাড়া করতে পারব না।’

আরও পড়ুনঃ   ১০৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন অধিনায়ক বাভুমা

দলে থাকা বিদেশি ক্রিকেটারদের পরিবর্তন করার ইচ্ছাও জানিয়েছেন সিলেট অধিনায়ক, ‘এখন আমাদের কোচিং স্টাফদের সঙ্গে কথা বলতে হবে, দেখতে হবে কী অবস্থা। পরিবর্তন আসতে হবে, পরিবর্তন না আসলে হচ্ছে না। পরিবর্তন আনতে হবে।’

জয়ের জন্য তিন বিভাগেই ভালো পারফর্ম চান আরিফুল, ‘আমার কাছে মনে হয় আমরা কোনোদিন হয়তো ব্যাটিং ভালো করছি, বোলিং খারাপ করছি। আমরা তিনটা জায়গাতে একই রকম পারফর্ম করতে পারছি না। আপনার টপ অর্ডারে যদি রান না হয় শেষের দিকে আপনি যতই মারেন না কেন ১২০ কিংবা ১৫০ রানই হবে, এর চেয়ে বেশি হবে না। সুতরাং টপ অর্ডার থেকে যদি রান আসে, নিচের ব্যাটাররা খুব সুন্দর ক্যারি করতে পারে। জেতার জন্য আমাদের তিনটা জায়গায় পারফর্ম করা দরকার, তিনটা জায়গায় একইভাবে খেলতে পারছি না।’

আরও পড়ুনঃ   ভারত ভ্রমণে নতুন নিয়ম, অনলাইনে ফরম করে ভারত যেতে হবে

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেয় রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে রায়ান বার্ল সর্বোচ্চ ৪১ এবং এনামুল হক বিজয় ৩২ রান করেছেন। লক্ষ্য তাড়ায় ১৭.৩ ওভারেই ১১৯ রানে গুটিয়ে যায় সিলেট। ৭ ম্যাচের মধ্যে ষষ্ঠ হারে তারা পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST