১২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে : দুলু

নাটোর প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে। আওয়ামী শাসনামলে দেশের খেলাধুলাসহ সবকিছু একটি রাজনৈতিক চক্রের ভেতর আবদ্ধ ছিল। সে সময়ে দেশের ক্রীড়াঙ্গনে যোগ্য ব্যক্তিরা জায়গা পেতেন না।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে নাটোরের সিংড়ায় কলম উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করে এসব কথা বলেন দুলু।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ফুটবল-ক্রিকেটসহ বিভিন্ন খেলায় যারা যোগ্য খেলোয়াড় তারাই খেলবে এবং তাদের খেলার ব্যবস্থাই করা হবে। ফলে যোগ্যরাই বের হয়ে আসবে এবং এগিয়ে যাবে।

আরও পড়ুনঃ   লালপুরে পঞ্চাশোর্ধ এক নারীকে ধর্ষণের অভিযোগ

দুলু বলেন, আমরা ক্ষমতায় থাকতে নাটোরে মানুষের সব দাবি পূরণ করেছি। আওয়ামী লীগ সাড়ে ১৫ বছর ক্ষমতায় ছিল, আমি জানি না এখানে কেন উন্নয়ন হয়নি। এখানকার মানুষ কলমে পৌরসভা চায়, থানা চায়, উপজেলা চায়। আসলে খেলার মাঠে এসে এসব দাবি পূরণ করা সম্ভব না। আমি বলতে চাই, কলম সিংড়া থেকে অনেক দূরে হয়। আল্লাহ্ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, এই কলমকে শহর বানাবো। আমি জানি না আওয়ামী লীগ কেন করেনি, আমরা যেটা বলি, সেটা করি। আমি কথা দিলাম, কলমে পৌরসভা, থানা প্রয়োজন হলে উপজেলার ব্যবস্থা করবো।

আরও পড়ুনঃ   নাশকতার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ গ্রেপ্তার ৮

সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আরেক সদস্য ও সিংড়ার সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ বলেন, তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা মাদকমুক্ত সোনার বাংলাদেশ গড়বো।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার ইসলাম আনু, জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST