১৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

লালপুরে পঞ্চাশোর্ধ এক নারীকে ধর্ষণের অভিযোগ

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে পঞ্চাশোর্ধ এক বয়স্ক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী ওই নারী গত ১৩ এপ্রিল বাদী হয়ে খায়রুল (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত খায়রুল উপজেলার ওয়ালিয়া সেন্টার পাড়া গ্রামের আলাল উদ্দিনের ছেলে। ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত খায়রুল পলাতক রয়েছে।

ভুক্তভোগী নারী জানান- গত শুক্রবার (১২ এপ্রিল) রাত্রি আনুমানিক দশটার দিকে বাড়ির পাশেই তার প্রতিবন্ধী ছেলের দোকান থেকে ফেরার সময় একই এলাকার খাইরুল তার মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে ভুক্তভোগীর পরনের শাড়ি দিয়ে হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। ভুক্তভোগী নারী অসুস্থ অবস্থায় তাৎক্ষণিক খাইরুলের পিতা আলাল কে জানালে তিনি বিষয়টি কাউকে না জানানোর জন্য ভুক্তভোগী নারীকে বলেন। পরে ঐ নারী বাড়ী গিয়ে পরিবারকে জানালে তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে মামলা করতে নিষেধ করেন প্রতিবেশীসহ কয়েকজন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে কান্না জড়িত কন্ঠে এসব বর্ণনা দেন ভুক্তভোগী ওই নারী। ভুক্তভোগীর স্বামী বলেন- আমার স্ত্রী বয়স্ক অসুস্থ মানুষ, তার সাথে এমন ঘটনা ঘটলে, এই এলাকার কোন মেয়ে নিরাপদ নয় খায়রুলের কাছে। খায়রুল ইতিপূর্বে তার পরিবারের মধ্যে এমন ঘটনা ঘটিয়েছে। আমি খায়রুলের সর্বোচ্চ শাস্তি চাই, যেনো আর কোন নারীর সাথে এ ধরনের কাজ করার সাহস না পায়।

ধর্ষণের শিকার নারীর মেয়ে বলেন- আমার মা অসুস্থ, এ অবস্থায় এমন ঘটনা কোনভাবে মেনে নেওয়া যায় না, আমরা ধর্ষক খাইরুলের দৃষ্টান্ত মূলক বিচার চাই । খায়রুলের পিতা আলাল উদ্দিন বলেন ঘটনাটি ষড়যন্ত্রমূলক। আমার ছেলেকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমার ছেলে নিরপরাধ। অপরদিকে রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ভুক্তভোগীর পরিবার খাইরুলের বাড়িতে হামলা চালায়, এতে খায়রুলের পিতা আলাউদ্দিন মাথায় ও চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে দ্রুত ইপিজেড স্থাপন ও স্বাস্থ্যসেবা আধুনিকায়নের অঙ্গীকার ডা. জাহাঙ্গীরের

তাৎক্ষণিক তাকে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে , কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে, অপরদিকে আলাউদ্দিনের উপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১০

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১১

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১২

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৪

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৫

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৭

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৮

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

২০

Design & Developed by: BD IT HOST