২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ভাইকে ছুরিকাঘাতের পর অ্যাসিডে ঝলসে দেন বোন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে এক কারখানার পাশের ডোবা থেকে উদ্ধার হওয়া বুদ্ধি প্রতিবন্ধী যুবক শামীম ইসলাম হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট বোনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- শামীমের ছোট বোন রেশমা খাতুন (২৫), পাশের বাড়ির ভাবি হাফিজা খাতুন (৪২), এবং কারখানার নিরাপত্তাকর্মী গোলাম মোস্তফা (৫৫), সুমন চন্দ্র ভৌমিক (২৮), তপু সরকার (১৯) ও শফিকুল ইসলাম (৪০)।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সিরাজগঞ্জ জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিহত শামীমের ছোট বোন রেশমা খাতুন এসিআই ফুড কারখানায় চাকরি করতেন এবং সেখানে কর্মরত নিরাপত্তাকর্মী গোলাম মোস্তফা, সুমন চন্দ্র ভৌমিক, তপু সরকার ও শফিকুল ইসলামের সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিল। এক রাতে শামীম চুরির উদ্দেশ্যে কারখানার ভেতরে প্রবেশ করে। সেখানে গিয়ে রেশমাকে নিরাপত্তাকর্মীসহ বাকিদের সঙ্গে দেখে ফেলে। এরপর বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় রেশমা খাতুন পাশের বাড়ির ভাবি হাফিজা খাতুনসহ সবাইকে নিয়ে শামীমকে হত্যার পরিকল্পনা করে।

আরও পড়ুনঃ   নাটোরে হোটেলের কক্ষ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

তারপর ২ জুলাই রাতে শামীম ইসলামকে হাফিজা খাতুন কারখানার পাশে তার বাসায় নিয়ে যায় এবং রেশমা খাতুনকে জানায়। পরে রেশমা মাস্ক পরিহিত অবস্থায় অ্যাসিড নিয়ে আরও দুজনসহ ঘটনাস্থলে যায়। এরপর অভিযুক্ত গোলাম মোস্তফা এবং সুমন চন্দ্র ভৌমিক শামীমের দুই হাত ধরে রাখে এবং শফিকুল ইসলাম ছুরি দিয়ে শামীমের বুকে আঘাত করে। শেষপর্যায়ে রেশমা শামীমের ওপর অ্যাসিড ঢেলে মৃত্যু নিশ্চিত করে। এরপর তারা লাশ কারখানার পাশের ডোবায় ফেলে দেয়।

গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে রেশমা, হাফিজা, গোলাম মোস্তফা ও সুমন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, শামীম তার বোনকে অনৈতিক কর্মকাণ্ড করার সময় দেখে ফেলেছিল। তার বোনসহ বাকিরা মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। ৪ জন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, নিহত শামীম ইসলাম (২৪) কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি গত ২ জুলাই বিকেলে গোসলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। দুই দিন পর ৪ জুলাই সকাল ১০টার দিকে কুটিরচর এলাকার এসিআই ফুড কারখানার ডোবায় তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশের গলায় গামছা পেচানো, শরীর অ্যাসিডে ঝলসানো এবং ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এরপর বাবা সাইফুল ইসলাম কামারখন্দ থানায় হত্যা মামলা দায়ের করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST