১১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ তারেক রহমানকে ট্রাম্পের আমন্ত্রণ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে “ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট” অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং-এর সদস্য শায়রুল কবির খান শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিএনপি মহাসচিব ইতোমধ্যে আমন্ত্রণপত্র পেয়েছেন। আগামী ৫-৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আরও পড়ুনঃ   আইসিটি আইনের মামলায় অভিযুক্তরা এমপি বা সরকারি চাকরি প্রার্থী হতে পারবেন না

বিএনপির মহাসচিবের বরাতে শায়রুল কবির খান জানান, এটি আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ একটি সম্মেলন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এই আমন্ত্রণ বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

আরও পড়ুনঃ   কুয়েটে সংঘর্ষের পর রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

উল্লেখ্য, “ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট” যুক্তরাষ্ট্রের একটি ঐতিহ্যবাহী বার্ষিক অনুষ্ঠান, যেখানে ধর্মীয় সম্প্রীতি, আন্তর্জাতিক সংহতি এবং রাজনৈতিক নেতাদের মধ্যে বন্ধুত্ব বৃদ্ধির জন্য আলোচনা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ বিএনপির জন্য বিশেষ মর্যাদার বিষয় বলে দলটির নেতারা মন্তব্য করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১০

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১১

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১২

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৩

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৪

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৫

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৬

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৭

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৮

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

২০

Design & Developed by: BD IT HOST