৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে নতুন শঙ্কা

অনলাইন ডেস্ক : হাতে গুণে সময় বাকি আর ৩৩ দিন। ১২ই ফেব্রুয়ারি আইসিসির কাছে বুঝিয়ে দিতে হবে তিন ভেন্যু। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্ধারিত ভেন্যুগুলোর দিকে যেন ফিরে তাকানো দায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি অনেকটা তড়িঘড়ি করেই শুরু করেছিলেন স্টেডিয়ামের সংস্কার কাজ। লক্ষ্য ছিল করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়াম একেবারেই নতুন করে গড়ে তোলা হবে।

কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত পুরোপুরি বিফলেও যেতে পারে নির্দিষ্ট সময়ে এসে। তিন স্টেডিয়ামের অবস্থা মোটেও সন্তোষজনক নয়। ঠিকভাবে সারানোর কাজও শেষ হয়নি। গ্যালারি, ফ্লাডলাইট, অন্যান্য সুযোগ-সুবিধাসহ আউটফিল্ড প্রস্তুত নয় ম্যাচের জন্য। লাহরের গাদ্দাফি স্টেডিয়ামে প্লাস্টারের কাজ অবধি শেষ হয়নি। তৈরি হয়নি করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামও।

আরও পড়ুনঃ   তানোরে উন্মুক্ত লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

গত বছরের আগস্টে স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হয়। ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু তার ধারেকাছেও যায়নি পাকিস্তানের নির্মাতারা। সবশেষ পিসিবির ভিডিওতে উঠে এসেছে স্টেডিয়ামগুলোর ভগ্নদশার চিত্র।

পরিস্থিতি এতটাই নাজুক, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রি-দেশীয় সিরিজও সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির সামনে এখন কঠিন চ্যালেঞ্জ আগামী একমাসের মাঝে পুরো পরিবেশ ঠিক করার। বেশকিছু গণমাধ্যমের দাবি, পুরোপুরি প্রস্তুত না হলে পাকিস্তান থেকে এই টুর্নামেন্ট সরিয়ে নেয়া হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।

আরও পড়ুনঃ   Gold From Olympia

এর আগে যুক্তরাষ্ট্রে সবশেষ টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়েও ছিল ব্যাপক আকারের অবকাঠামোগত সমস্যা। ফ্লোরিডার গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের জন্য দুশ্চিন্তা ছিল আইসিসির। তবে সেবারে যুক্তরাষ্ট্র বিপর্যয় সামাল দিতে সক্ষম হয়। পাকিস্তানের ক্ষেত্রেও তাইই ঘটবে কি না তা সময়ই বলে দেবে।

উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ১২ই ফেব্রুয়ারি মাঠ বুঝিয়ে দিতে হবে আইসিসিকে। টুর্নামেন্টের অংশগ্রহণকারী দল ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে। ৮ জাতির এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৯ই মার্চ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

জুলাই অভ্যুত্থানের অর্জন, বর্জন ও বিসর্জন

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

১১

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

১২

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

১৩

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১৫

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৬

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৭

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৮

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৯

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST