৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিমান দুর্ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করছেন পরিববহন মন্ত্রী

অনলাইন ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিজের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী পার্ক স্যাং-উও। মঙ্গলবার সিউলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে মন্ত্রী পার্ক স্যাং-উও বলেছেন, ‘‘তিনি জেজু এয়ারের বিমানের প্রাণঘাতী দুর্ঘটনার দায় নিয়ে পদত্যাগ করতে চান।’’

গত ২৯ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ১৮১ যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬। জেজু এয়ারের এই বিমানে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে। রানওয়েতে প্রবল গতিতে সামনের দিকে এগিয়ে যেতে দেখা যায় বিমানকে। এ সময় বিমানের কোনও ল্যান্ডিং গিয়ার দেখা যাচ্ছিল না। এই দুর্ঘটনায় বিমানের ১৭৯ যাত্রীর প্রাণহানি ঘটে।

আরও পড়ুনঃ   ইন্ডিয়া গেটের কাছেই হাসিনার বাংলো, আছে কয়েক স্তরের নিরাপত্তা

দেশটির পরিবহন মন্ত্রী পার্ক স্যাং-উও বলেছেন, ‘‘এই বিপর্যয়ের জন্য আমার ব্যাপক দায় অনুভব করছি।’’ তিনি বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলা করে তিনি পদত্যাগের সঠিক সময় বের করার চেষ্টা করবেন।

দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় বলেছে, বিমানবন্দরের অবতরণ ব্যবস্থাগুলোর সুরক্ষা দ্রুত উন্নত করা হবে। বিশেষজ্ঞরা বলেছেন, মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ ব্যবস্থার কারণেই বিপর্যয়কর দুর্ঘটনায় ১৭৯ জনের প্রাণহানি ঘটেছে।

দেশটির বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপ-পরিবহন মন্ত্রী জু জং-ওয়ান স্বীকার করেছেন, রানওয়ে নির্মাণের সময় নিরাপত্তা ব্যবস্থার দিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তবে কোরিয়ার ও বিদেশের নিয়ম অনুযায়ী তা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিমানের ১৮১ আরোহীর ১৭৯ জনের মৃত্যু, বাকি দুজন বাঁচলেন যেভাবে
রানওয়ের সামনের প্রাচীর কীভাবে নির্মাণ করা হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার তদন্তের অংশ হিসেবে পুলিশ গত সপ্তাহে জেজু এয়ার এবং মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যালয়ে অভিযান চালায়।

আরও পড়ুনঃ   ইরান : দুই বছর পর কারামুক্ত সাবেক প্রেসিডেন্টের মেয়ে

বিমান দুর্ঘটনায় তদন্ত দলের প্রধান লি সেউং-ইওল বলেছেন, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা বিমানের একটি ইঞ্জিনে পাখির পালক পাওয়া গেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানের একটি ইঞ্জিনে একটি পাখি আঘাত করছে। প্রাথমিকভাবে পাখির আঘাতের কারণে ব্মিানটি বিধ্বস্ত হয়েছে অনেকে ধারণা করলেও বিশেষজ্ঞরা বলেছেন, সাধারণত পাখির আঘাতের কারণে বিমানের ল্যান্ডিং গিয়ার বিকল হয় না।

সোমবার দক্ষিণ কোরিয়ার তদন্তকারী দলের দুই সদস্য বিধ্বস্ত বিমানের ক্ষতিগ্রস্ত ফ্লাইট ডেটা রেকর্ডার পুনরুদ্ধার ও বিশ্লেষণ করতে যুক্তরাষ্ট্রে রওনা হয়েছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের কাছে এই রেকর্ডার হস্তান্তর করবেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাবি মেডিকেলে তালা দিয়েছে শিক্ষার্থীরা

১০

উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে প্রশ্ন করা শিখতে হবে : শিক্ষার্থীদের উদ্দেশ্যে রুয়েট উপাচার্য

১১

ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

১২

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

১৪

রাজশাহীর মীরেরচক জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

১৫

পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা

১৬

নগরীরতে র‌্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

১৭

তানোরে তিন কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, বসছে ১০৬৯ শিক্ষার্থী

১৮

পুঠিয়ায় তেল নেওয়া নিয়ে বিশৃঙ্খলা করায়, ছাত্রদল নেতা দিলেন মুসলেকা

১৯

শিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST