৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি : গত ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে করাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে আজ বেলা ৩টার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট এনায়েতপুর থানায় হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় করা মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হৃদয়ভাঙা হার হামজাদের

এদিকে আওয়ামী লীগের সাবেক সভাপতি লতিফ বিশ্বাসকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তাঁর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী লতিফ বিশ্বাস আটক, বাড়িতে অভিযানসাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী লতিফ বিশ্বাস আটক, বাড়িতে অভিযান

আরও পড়ুনঃ   নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

উল্লেখ্য, শনিবার (৪ জানুয়ারি) রাতে এনায়েতপুর খাজা ইউনুস আলী দরবার শরিফের ১১০তম ওরসে গেলে ১ নম্বর গেটে আব্দুল লতিফ বিশ্বাসের গাড়ি আটকে দেয় স্থানীয় লোকজন। এ সময় ইটপাটকেল ছোড়া হলে তাঁর গাড়ির একটি গ্লাস ভেঙে যায়। পরে দরবার শরিফের নিরাপত্তা প্রহরী তাঁকে উদ্ধার করে ভেতরে নিয়ে যান। সেখানে তিনি কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি বাড়ি ফেরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST