৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

হেলাল উদ্দীন, বাগমারা : পানিতে শিশুর পাদুকা ভাসতে দেখে জাল ফেলে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার পরে লোকজন লাশটি উদ্ধার করতে সক্ষম হয়। ওই শিশুর নাম ইমন হোসেন (৭)। সে রাজশাহীর বাগমারার মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছি গ্রামের কৃষক আমজাদ হোসেনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল শিশু ইমন। পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পরিবার।

শিশুর স্বজনেরা জানান, বিকেলে ইমন পাড়ার অন্য শিশুদের সঙ্গে খেলছিল। প্রতিদিনই সে শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলে। বিকেল পাঁচটার দিকে শিশুকে অন্যদের সঙ্গে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। আশপাশের বাড়িতে খোঁজ করা হয় শিশু ইমনের।

আরও পড়ুনঃ   বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

তবে সন্ধান না পেয়ে আশপাশের পুকুর ও ডোবাতে খোঁজ করা হয়। এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ির পাশের এক ডোবাতে শিশুর একটা পাদুকা ভাসতে দেখেন খুঁজতে যাওয়া লোকজন। পরে ডোবায় নেমে শিশুর খোঁজ করা হয়। তবে পাওয়া না গেলে সেখানে জাল ফেলে শিশুকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। পাশাপাশি স্থানীয় দমকল বাহিনীকে জানানো হয়। দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই জালে শিশুর লাশ আটকা পড়ে। পরে অচেতন অবস্থায় শিশুকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।
শিশুর বাবা আমজাদ হোসেন জানান, ডোবাটি গভীর। খেলার ফাঁকে সেখানে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। শিশুকে এবার স্থানীয় মাদ্রাসায় ভর্তির চিন্তা ভাবনা করেছিলেন। তা আর হলো না।

আরও পড়ুনঃ   হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। পরিবার থেকে কোনো আপত্তি বা অভিযোগ নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST