৩১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ বললেন শহীদ আফ্রিদি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেই খেলেছেন শহীদ আফ্রিদি। খেলার পাট চুকিয়ে চলমান আসরে ভিন্ন দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের কিংবদন্তি এই অলরাউন্ডার। চিটাগাং কিংসের হয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভূমিকায় আছেন শহীদ আফ্রিদি। আজ (মঙ্গলবার) চট্টগ্রামের প্রথম ম্যাচে আফ্রিদি মাঠে উপস্থিত ছিলেন। যদিও তার দল হেরেছে খুলনা টাইগার্সের বিপক্ষে।

মিরপুরে ব্রডকাস্ট চ্যানেলকে দেওয়া মন্তব্যে বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি বলে উল্লেখ করেন আফ্রিদি, ‘আমি সব সময়ই বলি– বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এটিকে সব সময়ই আমি দ্বিতীয় বাড়ি হিসেবে দেখি। কারণ এখানে আমি অনেক ক্রিকেট খেলেছি। এখানের মানুষ ক্রিকেটের ব্যাপারে প্যাশনেট। আমিও বাংলাদেশ থেকে অনেক সম্মান পেয়েছি। পাকিস্তানের হয়ে এবং ভিন্ন ভিন্ন ফ্যাঞ্চাইজির বিপিএলে কয়েক আসরে আমার দারুণ স্মৃতি আছে। সব মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। এখনও উপভোগ করছি।’

আরও পড়ুনঃ   বাঘা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজকের ম্যাচে টাইমড আউট করেও চিটাগাং কিংস ব্যাটারকে ফিরিয়ে আনেন খুলনার অধিনায়ক মিরাজ। তার ওই সিদ্ধান্তের প্রশংসা করে আফ্রিদি বলেন, ‘সত্যি বলতে এটি খুব ভালো সিদ্ধান্ত ছিল। নিয়মের বিচারে অবশ্যই আউট। তবে এসব ক্ষেত্রেই স্পিরিট অব ক্রিকেটের প্রয়োগ চলে আসে। তো সবমিলিয়ে ভালোই ব্যাপারটা।’

এরপর চট্টগ্রামে নিজের দায়িত্বটাও ব্যাখ্যা করলেন আফ্রিদি। নিজেদের হারের কারণও জানালেন সাবেক এই পাক তারকা, ‘খুবই সহজ। শুধু সমর্থন দেওয়া ও ছেলেদের অনুপ্রেরণা দেওয়া। এটি খুবই সহজ কাজ। মাত্র টুর্নামেন্ট শুরু হয়েছে। বোলিংয়ে আমরা কিছু বড় ভুল করেছি। খুব অভিজ্ঞ বোলিং আক্রমণ। কিন্তু আমরা সঠিক জায়গায় বোলিং করতে পারিনি। পিচ পড়তে পারিনি। পিচ বুঝে বোলিং করতে পারলে আমার মনে হয় আমাদের দলটা খুব ভারসাম্যপূর্ণ।’

আরও পড়ুনঃ   মহানন্দা সেতুতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে অটোরিকশাচালকদের অবরোধ

প্রসঙ্গত, চিটাগাং কিংসের বিপক্ষে আগে ব্যাটিং করে উইলিয়াম বসিস্টোর ৭৫ এবং মাহিদুল ইসলাম অঙ্কনের ৫৯ রানে ভর করে ২০৩ রানের বড় সংগ্রহ গড়ে খুলনা টাইগার্স। জবাবে চট্টগ্রামের শামীম পাটোয়ারী আর কেউই বলার মতো ইনিংস খেলতে পারেননি। ফলে শামীমের ৭৮ রানের পরও ১৬৬ রানে অলআউট হয়ে যায় বন্দরনগরীর দলটি। খুলনা আসরের প্রথম জয় পায় ৩৭ রানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST