৩০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৬০

অনলাইন ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আফ্রিকার এই দেশটির দক্ষিণাঞ্চলীয় বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনাটি ঘটে।

সোমবার (৩০ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

রয়টার্স বলছে, ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৬০ জন মারা গেছেন বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার বার্তাসংস্থা এএফপি জানিয়েছে। অন্যদিকে গার্ডিয়ান বলছে, দক্ষিণ ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষ মারা গেছেন বলে রোববার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুনঃ   হঠাৎ বিশৃঙ্খল পরিস্থিতি, গাজায় হন্য হয়ে খাবার খুঁজছেন মানুষ

সিদামা প্রদেশটি ইথিওপিয়ার দক্ষিণে তথা রাজধানী আদ্দিস আবাবার প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো ফেসবুকে বলেছে, “একটি গাড়ি দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে”। তবে ঘটনার আরও বিশদ বিবরণ তারা দেয়নি।

ব্যুরো অনুসারে, বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এই ঘটনাটি ঘটেছে। এতে আরও বলা হয়, “আহত চার যাত্রীকে বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

আরও পড়ুনঃ   হঠাৎ ট্রাম্পের ফোন, ঘুম থেকে তুলে সাংবাদিককে দিলেন সাক্ষাৎকার

স্বাস্থ্য ব্যুরোর শেয়ার করা অস্পষ্ট বেশ কিছু ছবিতে একটি গাড়ির চারপাশে প্রচুর লোককে দেখা যাচ্ছে, অন্যদিকে গাড়িটি ছিল আংশিকভাবে পানিতে নিমজ্জিত। এসময় আমপাশের অনেককে অনেকে আপাতদৃষ্টিতে গাড়িটিকে পানি থেকে টেনে তুলতে সাহায্য করার চেষ্টা করতেও দেখা যায়।

ব্যুরোর শেয়ার করা অন্যান্য ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনায় নিহতদের মৃতদেহগুলো নীল টারপলিনে আবৃত অবস্থায় মাটিতে পড়ে আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১০

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১১

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১২

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৩

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৫

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৬

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৯

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

২০

Design & Developed by: BD IT HOST