২৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনায় রাজশাহীতে বড়দিন উদযাপন

স্টাফ রিপোর্টার : দেশ ও জাতির সুখ এবং সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে রাজশাহীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে রাজশাহীর খ্রিস্ট ধর্মাবলম্বীরা বেথলেহেমের সেই আবহ সৃষ্টি করতে তাদের বাড়িতে তৈরি করেন প্রতীকী গোশালা।

বড়দিন উদযাপন উপলক্ষে মহানগরের গির্জাগুলোতে নানান আনুষ্ঠানিকতা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সকাল ৭ ও ৯টায় ‘শীত মাঝে এল বড়দিন, এল বুঝি ওই ফিরে’ গানের সুরে সুরে রাজশাহীর উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় বিশেষ খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগরের বাগানপাড়া এলাকায় এই গির্জার প্রবেশমুখ থেকে নানান রঙের আল্পনা করা হয়। সুসজ্জিত ক্রিসমাস ট্রিও আলোকসজ্জা করা হয়। যিশুর জন্মের চিত্র ফুটিয়ে তোলা হয় কৃত্রিম গোশালায়। বড়দিনের প্রার্থনায় গির্জায় গির্জায় দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করা হয়। প্রার্থনা শেষে কীর্তনের পাশাপাশি কেক কাটার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ   লরির ধাক্কায় লাইন থেকে উল্টে পড়লো ট্রেন, চাপা পড়ে নিহত ১

খ্রিস্টভক্ত প্রশান্ত মিনজ বলেন, ‘আমার কাছে বড়দিন মানে প্রেম, ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি। কারণ সারা বছর নানা কাজে বাইরে থাকি। তবে বড়দিন আসলে আমরা নিজ বাসায় আসি এবং সবার দেখা পাই। সত্যি এটি আনন্দের একটি বিষয়।’

রাজশাহী ধর্ম প্রদেশের বিশপ জের্ভার রোজারিও বলেন, ‘রাজশাহী বিভাগের আট জেলায় এবার ২৬টি এবং রাজশাহী মহানগরে ৩টি চার্চে বড়দিনের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। রোগমুক্ত থেকে দেশের মানুষ যেন ঐক্যবদ্ধভাবে দেশের উন্নতি করতে পারে, মানুষের মঙ্গল করতে পারে এবং দেশের মধ্যে যেন পারস্পারিক সম্প্রীতি বৃদ্ধি পায় সেই কামনা করা হয় প্রার্থনায়।’

আরও পড়ুনঃ   বিয়ে করতে আর ট্যাক্স দিতে হবে না : আইন উপদেষ্টা

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, দিনটি উদযাপনের লক্ষ্যে গির্জাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সবাই আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করেছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST