২৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আগুন লাগার ঘটনায় যা বললেন শান

অনলাইন ডেস্ক : বলিউড গায়ক শানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। সোমবার দিবাগত রাতে মুম্বাইয়ে বান্দ্রায় গায়কের এপার্টমেন্টেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ধারণা করা হচ্ছে, সেখানে শট সার্কিট থেকে সৃষ্টি হয় এই অগ্নিকাণ্ড। এদিকে খবরটি ছড়াতেই শানের অনুরাগীদের মাঝে চিন্তার ভাঁজ। তবে শান জানালেন, সুস্থ আছেন তারা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর ভারতীয় সংবাদমাধ্যমে মুখ খোলেন শান। জানালেন, শান এদিন স্ত্রীকে সঙ্গে নিয়েই বাসায় ছিলেন। যখন আগুন লাগে তার আগেই তারা ঘুমিয়ে পড়েছিলেন। এক পর্যায়ে তাদের ছেলে সোহম ঘুম থেকে ডেকে তুললে বাড়ির সকল সদস্যদের নিয়ে নিরাপদে অবস্থান করেন তারা।

আরও পড়ুনঃ   সালমান খানের সঙ্গে বিয়ের গুঞ্জন আমিশার

শান বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে সপ্তম তলায় আগুন লাগে। আমরা তখন ঘুমাচ্ছিলাম। রাত ১টার দিকে ঘুম ভাঙে। ততক্ষণে ৭তলা ও নিচের অন্যান্য তলা থেকে বেশিরভাগ মানুষ নিচে নেমে যান। আমাদের ছাদে যেতে বলা হয়েছিল, কিন্তু ছাদে তখন তালাবন্ধ। ধোঁয়াও ক্রমাগত বাড়ছিল। তাই আমরা ১৪ তলায় আমাদের প্রতিবেশী, মিসেস কাজীর বাড়িতে আশ্রয় নিই।আমরা প্রায় ৪০ মিনিট সেখানে ছিলাম, যতক্ষণ না দমকলকর্মীরা আমাদের উদ্ধার করে নিয়ে যান।’

আরও পড়ুনঃ   মিষ্টি হাসিতে ধরা দিলেন রোজা

শান আরও বলেন, ‘আগুনে সপ্তম তলা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ষষ্ঠ ও অষ্টম তলা আংশিক পুড়ে গেলেও বহুতলের অন্যান্য অংশ তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। আমাদের বাড়িও ঠিক আছে। আমরাও ঠিক আছি।’

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন ও দমকলের অন্যান্য গাড়ি। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST