২২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি

অনলাইন ডেস্ক : হাত ফসকে মন্দিরের দানবাক্সে পড়ে গিয়েছিল আইফোন। সঙ্গে সঙ্গে মন্দির কর্তৃপক্ষের কাছে ছুটে যান দীনেশ নামে ওই ব্যক্তি। কিন্তু কর্তৃপক্ষ আইফোনটি দেবোত্তর সম্পত্তি বলে তা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

ভারতের তামিলনাডুর থিরুপরুরের আরুলমিগু কান্দাস্বামী মন্দিরে এমন ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তির কাকতি-মিনতিতেও কাজ হয়নি।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, তামিলনাড়ুর এক মন্দিরের এই ঘটনায় হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

এতে বলা হয়, মন্দিরে ভগবানের দর্শনে গিয়েছিলেন এক ব্যক্তি। দিতে গিয়েছিলেন প্রণামি। সে সময় অসাবধানতায় ওই ব্যক্তির আইফোন পড়ে যায় দানবাক্সে। স্বভাবতই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ফোন ফেরত চান ওই ব্যক্তি। কিন্তু তখন ওই ব্যক্তিকে বলা হয়, প্রণামি বাক্সে যখন ফোন পড়ে গেছে, তখন তা মন্দিরেরই সম্পত্তি।

আরও পড়ুনঃ   চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি : ট্রাম্প

জানা গেছে, গত মাসে দীনেশ তার পরিবার নিয়ে ওই মন্দিরে যান। কিন্তু প্রণামি দিতে গিয়েই ঘটে এই বিপত্তি। তখন তাকে জানানো হয়, এই বাক্স দুই মাসে একবার খোলা হয়। এখন আর কোনোভাবেই এটা খোলা যাবে না। হতাশ হয়ে বাড়ি ফিরে যান দীনেশ। অপেক্ষা করেন বাক্সটি খোলার।

আরও পড়ুনঃ   মিয়ানমারে অস্ত্র ফেলে বিরোধীদের আলোচনায় বসতে অনুরোধ জান্তার

পরবর্তীতে বাক্স খোলার দিন মন্দিরে যান দীনেশ। কিন্তু কর্তৃপক্ষ আজব দাবি করে জানান, মোবাইল এখন ভগবানের হয়ে গেছে। তাই সেটি আর ফেরত দেওয়া যাবে না। এ নিয়ে তর্কও হয়। কিন্তু নিজেদের সিদ্ধান্তেই অটল থাকে মন্দির কর্তৃপক্ষ।

দীনেশ ফের অনুরোধ করায় তারা জানায়, গুরুত্বপূর্ণ নথির জন্য তিনি চাইলে সিম কার্ড বের করে নিতে পারেন।

ভারতীয় সংবাদ মাধ্যমকে মন্দিরের নির্বাহী অফিসার বলেন, তার আইফোনটি দানবাক্সের মধ্যে পড়েছে আমরা নিশ্চিত নই। কারণ দানবাক্সটি লোহার বেড়া দিয়ে ঘেরাও করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST