২১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভুল অস্ত্রোপচার, যা ঘটেছিল প্রিয়াঙ্কা সঙ্গে

অনলাইন ডেস্ক : একটা সময় প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারিয়ার অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছে। সেই সময় তিনি তার নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন। যে কারণে বলিউডের অনেক পরিচালক অভিনেত্রীকে তাদের সিনেমা থেকে সরিয়ে দিয়েছিলেন।

এমন খারাপ পরিস্থিতির সম্মুখীন যখন হয়েছিলেন প্রিয়াঙ্কা ঠিক তখনই পাশে এসে দাঁড়ান পরিচালক অনিল শর্মা। যিনি প্রিয়াঙ্কাকে শুধুমাত্র ‘’দ্য হিরো: লাভ স্টোরি অফ আ স্পাই’ ছবিতেই সুযোগ দেননি তাকে ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যেতেও বাধা দিয়েছিলেন। একটি সাক্ষাৎকারে সেই মুহূর্তের কথা জানালেন অনিল শর্মা।

এক সাক্ষাৎকারে অনিল বলেন, ‘প্রথম যখন আমি প্রিয়াঙ্কার অস্ত্রোপচারের কথা শুনেছিলাম, তখন আমি ভেবেছিলাম যে তিনি হয়ত জুলিয়া রবার্টসের মতো দেখতে লাগার জন্য এটা করছেন। তাই ওকে বকাঝকাও করি। কিন্তু পরে জানতে পারি যে ওর শারীরিক কিছু সমস্যা ছিল। তাই অস্ত্রোপচারও ভুল হয়েছে।’

আরও পড়ুনঃ   ‘অভিষেকের সত্যিই জ্ঞান রয়েছে, খুব আনন্দ পেয়েছিলাম’

পরিচালক আরও বলেন, ‘প্রিয়াঙ্কা একদিন ‘দ্য হিরো: লাভ স্টোরি অফ আ স্পাই’-এর জন্য তাকে দেওয়া অগ্রিম বুকিংয়ের ৫ লাখ টাকাও ফেরত দিতে এসেছিলেন। তিনি বলেছিলেন, তাকে অনেক সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাই তিনি বেরেলিতে ফিরে যেতে চান। তার বাবা সেনাবাহিনীতে আবারও কাজ শুরু করেছেন এবং মা আবারও তার চিকিৎসা শুরু করার পরিকল্পনা করছেন।’

এদিকে অনিল শর্মা প্রিয়াঙ্কাকে বেরেলি ফিরে যেতে বাধা দেন এবং যশরাজ ফিল্ম থেকে একজন মেকআপ আর্টিস্টকে ডাকেন। মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কার চেহারার সমস্যাগুলো দেখেন। এরপরে পরিচালক ডিজাইনার নীতা লুলার সঙ্গে পোশাকের জন্য যোগাযোগ করেন। তারপর প্রিয়াঙ্কার স্ক্রিন টেস্ট নেওয়া হয়। অনিল শর্মার মতে, খুব তাড়াতাড়ি চমক আসে প্রিয়াঙ্কার চেহারায়। পরিচালকের কথায়, ‘নাকের অস্ত্রোপচার ভুল হয়েছিল, প্রিয়াঙ্কার এক্ষেত্রে কোনও দোষ ছিল না।’

আরও পড়ুনঃ   অজয় আমার সঙ্গে রোমান্স করতে চায় না : টাবু

‘দ্য হিরো…’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে তার বিপরীতে ছিলেন সানি দেওল এবং প্রীতি জিনতা। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি প্রিয়াঙ্কাকে। আজ হলিউডেও রমরমা অভিনেত্রীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST