২০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিশাল জয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

অনলাইন ডেস্ক : ডিসেম্বরের শুরুতেই ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার প্রথমবার আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও ফাইনালে উঠেছে টাইগ্রেসরা। নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তারা শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কেটেছে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল।

কুয়ালালামপুরের বায়েমাস ওভাল মাঠে আজ (শুক্রবার) যুব এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপালের মেয়েরা। বৃষ্টির কারণে ম্যাচের গণ্ডি কমিয়ে ১১ ওভারে নামিয়ে আনা হয়। এরপর মূল কাজটা প্রথম ইনিংসেই সেরে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত ১১ ওভারে ৮ উইকেট হারিয়ে নেপাল ৫৪ রান তোলে। বাংলাদেশ তাদের লক্ষ্য পেরিয়ে ৭ বল এবং ৯ উইকেট হাতে রেখে।

মাঝারি লক্ষ্য তাড়ায় বাংলাদেশের যেমন ব্যাটিং প্রয়োজন ছিল তেমনটাই করেছেন দুই ‍ওপেনার ফাহমিদা ছোঁয়া ও ইভা। উদ্বোধনী জুটিতে দুজন মিলে ৭.২ ওভারে ৪৬ রান করেন। জয় থেকে মাত্র ৯ রান দূরত্বে থাকা অবস্থায় আউট হয়ে যান ইভা। এর আগে ২১ বলে এক ছক্কায় তিনি ১৮ রান করেন।

আরও পড়ুনঃ   রাতে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ওয়ানডাউনে নেমে সুমাইয়া আক্তার সুবর্না ৬ বলে ২ চারে ১০ রান করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। শুরু থেকে আরেকপ্রান্ত আগলে রাখা ওপেনার ফাহমিদা ৩২ বলে ৩টি চারে ২৬ রানে অপরাজিত থাকেন। ফলে ৯.৫ ওভারেই জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। নেপালের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন কুসুম গোদার।

এর আগে টস হেরে নেপালকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং তো করেছেনই, এর সঙ্গে নেপালিজ মেয়েরা নিজেদের কপাল পোড়ে চার রানআউটের ফাঁদে পড়ে। তাদের পক্ষে সর্বোচ্চ ১১ রান করেন সাবিত্রি ধামি। এ ছাড়া তাদের আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। ফলে ১১ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫৪ রান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, ফাহমিদা ও হাবিবা ইসলাম।

আরও পড়ুনঃ   কানপুর টেস্টে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

এর আগে নিজেদের শেষ ম্যাচে ভারতীয় মেয়েরা শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে। যদিও পয়েন্ট টেবিলে তারাই আগে থেকে শীর্ষে ছিল। ফলে ফাইনালে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। আগামী রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে দুই দল মুখোমুখি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST