২৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কানপুর টেস্টে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

অনলাইন ডেস্ক : বৃষ্টির শঙ্কা নিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্ট। কানপুরে গতকাল থেকে শুরু হওয়া সেই টেস্টে প্রথম দিনের অধিকাংশই ভেসে গিয়েছিল বৃষ্টিতে। ফলে খেলা হয়েছিল কেবল ৩৫ ওভার। একই কারণে আজ (শনিবার) দ্বিতীয় দিন কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয়েছে।

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকা গতকাল রাতের পুরো সময়ই বৃষ্টিতে ভিজেছে। সে কারণে খেলা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা ছিল। যদিও আগেরদিন অল্প সময় খেলা হওয়ায় আজ ম্যাচ শুরুর সময় আধাঘণ্টা এগিয়ে আনা হয়। কিন্তু এরইমাঝে বৃষ্টির লুকোচুরি খেলা শুরু। মাঝে বৃষ্টি বন্ধ হলেও, মেঘলা আকাশ জানান দিচ্ছিল আবারও নামবে ঝুম বৃষ্টি। এই পরিস্থিতিতে শেষ হয়ে যায় প্রথম সেশনে খেলার সম্ভাবনা।

দুপুরের দিকে বেশ কিছুটা সময় কানপুরে বৃষ্টি হয়নি। সেই সময় পুরো মাঠে তিনটি সুপার সোপার দিয়ে পানি সরানোর প্রক্রিয়াও চলতে থাকে। তবে আবহাওয়ার তেমন পরিবর্তন না দেখা যাওয়া কিংবা মাঠ প্রস্তুত করে খেলা গড়ানো নিয়ে অনিশ্চয়তার মাঝেই আড়াইটায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এর আগে ভারতের কোনো টেস্টের সম্পূর্ণ দিন বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার ঘটনা ঘটেছিল ২০১৫ সালে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্টেও তখন ফিল্ডিংয়ে ছিল স্বাগতিক ভারত।

আরও পড়ুনঃ   কাল থেকে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা বন্ধ

এদিকে, কানপুরে দ্বিতীয় দিন খেলতে স্টেডিয়ামে এসে সকালে বেশ কিছুক্ষণ ড্রেসিংরুমে নিজেদের মতো সময় কাটিয়েছেন রোহিত শর্মা ও নাজমুল হোসেন শান্তরা। পরে নিজেদের মতো আড্ডা দিয়ে একপর্যায়ে ফিরে যান টিম হোটেলে। গতকাল প্রথমদিনও প্রথম সেশন শুরু হয়েছিল একঘণ্টা দেরিতে। পরে দ্বিতীয় সেশন শুরুর পর আলোকস্বল্পতা দেখা দেয়, প্রথমে সে কারণে খেলা বন্ধ হলেও পরে বৃষ্টির কারণে আর খেলা মাঠে গড়ায়নি।

আরও পড়ুনঃ   দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওবায়দুল কাদের

তার আগে বাংলাদেশ ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান সংগ্রহ করে। ৬ রান নিয়ে উইকেটে আছেন মুশফিকুর রহিম। অপর অপরাজিত ব্যাটার মুমিনুল হকের সংগ্রহ ৪০ রান। দারুণ শুরুর পরও এদিন ইনিংস বড় করতে পারেননি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩১ রানে আউট হয়ে যান রবিচন্দ্রন অশ্বিনের সোজা ডেলিভারিতে এলবিডব্লু হয়ে। তার আগে বাংলাদেশের দুই ওপেনারই আউট হন আকাশ দীপের বলে। জাকির হাসান তো ২৪ বল খেলে রানের খাতাই খুলতে পারেননি। এ ছাড়া ভালো শুরুর পর আরো একবার ইনিংস বড় করতে পারেননি সাদমান ইসলাম। ৪ চারে ৩৬ বলে ২৪ রান এসেছে এই বাঁহাতি ওপেনারের ব্যাট থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST